স্ট্রিম ডেস্ক

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তৈরি সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ অপরিহার্য বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। সংগঠনটি মনে করছে, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কারণে রাজনৈতিক অচলাবস্থা আরও জটিল হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে মঞ্চের জরুরি সংবাদ সম্মেলনে এই বক্তব্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসূফ সেলিমসহ অন্যরা।
নেতারা বলেন, জুলাই সনদ এবং সনদের আইনি ভিত্তি হিসেবে গণভোট নিয়ে যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে, তার জন্য ড. ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। তাঁদের অভিযোগ, সরকার দায় এড়াতে রাজনৈতিক দলগুলোর ওপর ঐকমত্য তৈরির দায়িত্ব চাপিয়ে দিয়েছে।
তাঁরা বলেন, গণভোটের তারিখ নির্ধারণ সরকারের দায়িত্ব। অথচ সরকার পরস্পরবিরোধী রাজনৈতিক দলগুলোর হাতে সেই দায়িত্ব ছেড়ে দিয়ে সংকট আরও ঘনীভূত করেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই সনদ প্রণয়নের সময় ‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ করার সিদ্ধান্ত থাকলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জাতীয় ঐকমত্য কমিশন সেই অবস্থান থেকে সরে গেছে। এমনকি দলগুলোর স্বাক্ষরিত সনদ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ার মধ্যে নীতিগত পার্থক্য রয়েছে— যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
গণতন্ত্র মঞ্চ অভিযোগ করে, সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন শুরুতে বলেছিল তারা ‘সহায়তাকারী’ হিসেবে ভূমিকা নেবে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরির জন্য সাত দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়ের পর সরকার নিজস্ব সিদ্ধান্ত জানিয়ে দেবে— এটি একদিকে ‘প্রতারণা’, অন্যদিকে সরকারের ‘স্বৈরাচারী মানসিকতার’ বহিঃপ্রকাশ।
মঞ্চের নেতারা জানান, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সরকারের পদক্ষেপে তা ক্ষুণ্ন হয়েছে। এর ফলে অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’
তাঁরা বলেন, সরকারকে এখন নিয়মতান্ত্রিকভাবে জুলাই সনদ বাস্তবায়নে অচলাবস্থা নিরসনে আলোচনায় বসতে হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
নেতারা সতর্ক করে বলেন, ‘ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।’

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীতিদের মধ্যে ১৭ নেতা কোটিপতি। বিপরীতে জামায়াতে ইসলামীতে এমন নেতা আছেন একজন। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে এই তথ্য পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্যভিত্তিক উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
১১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার বক্তব্যের নিন্দা জানিয়েছে দলটি। শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এই নিন্দা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ দিন আগে