স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ‘বিশেষ সাক্ষাত’ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।
বৈঠকে কী বিষয়ে হয়েছে জানতে চাইলে মাহবুব আলম বলেন, ‘জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের আজকের বিশেষ সাক্ষাতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।’
গত বছরের ২৮ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে অংশ নেয় এনসিপি। এই জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ১১টি দল রয়েছে। শিগগিরই এই জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বলে জানান দলগুলোর নেতারা।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে