স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তারেক রহমান বাংলাদেশে আসার আগে বলেছিলেন, দেশে ফিরে আসা শুধু তাঁর ইচ্ছার ওপর নির্ভর করে না। আমরা জানতে চাই, কার কার কাছে, কোন কোন দেশের কাছে, কোন কোন এজেন্সির কাছে দস্তখত দিয়ে তিনি দেশে এসেছেন, যে আসার পর তিনি এখন গণভোটকে অবৈধ বলার মতো সাহস দেখাচ্ছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপিতে রাজনৈতিক নেতা ও নাগরিকদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, আপনারা পুরোনো পথ থেকে বের হয়ে আসেন। এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বন্ধ করুন। মনে রাখবেন, মাঠ পর্যায়ে আপনাদের যে অবস্থা দেখতে পাচ্ছি, চাঁদাবাজি বন্ধ না করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না।
ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সরকার গঠনের দুই মাস পার হলেও ওসমান হাদির হন্তারকদের ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তারা গ্রেপ্তার হলেও কেন বাংলাদেশে আনা যাচ্ছে না, সেটা আমাদের জানার দরকার আছে।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে