স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণের পর তাঁদের ছেড়ে দেওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বর্তমান তিন উপদেষ্টার মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আগে থেকেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে। তাঁর হাতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ও রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন।
এই রদবদলের ফলে আসিফ নজরুল, আদিলুর রহমান ও রিজওয়ানা হাসান—প্রত্যেকেই এখন তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতা আসিফ ও মাহফুজ। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি আরেক ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এবার বাকি দুই ছাত্র প্রতিনিধিও সরকার থেকে সরে দাঁড়ালেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬