স্ট্রিম প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্রে দেশের গুরুত্বপূর্ণ অংশ নারীদেরকে এ মহান কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছি আমরা। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট 'কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা' শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
চরমোনাই পীর বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা দেশকে বারবার দুর্নীতির চ্যাম্পিয়নে পরিণত করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া বানিয়েছে। দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইন বাস্তবায়ন করা।’
তিনি আরও বলেন, ‘এখনো যারা কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। বলা হচ্ছে আমরা নাকি ১৫ বছর হাতপাখা দিয়ে বাতাস করেছি। অথচ এটা চরম মিথ্যা। আমরা ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ না নিলেও বিএনপির অনেক নেতা এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে প্রমাণ হয়, মিথ্যা বলা তাদের চরিত্রে পরিণত হয়েছে।’
সেমিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ইউনিট, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নারী নেত্রীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬