স্ট্রিম সংবাদদাতা

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার, সবার মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম।’
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শহীদদের জন্য মোনাজাত করে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আমাদের বীর শহীদদের জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করেছি; সেইসঙ্গে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের ওপর যাতে আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন।’
তিনি বলেন, ‘একটা অহিংস দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি।’
এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত হওয়া ও ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এটিএম আজাহারসহ জামায়াতের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে