স্ট্রিম প্রতিবেদক

ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক স্ট্রিমকে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণায় তারা খুবই সন্তুষ্ট। একই কথা বলেছেন দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দীও।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এ জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ রাত ৮টা ২০ মিনিটে তিনি এই ভাষণ দেন।
বুধবার সকালে জমিয়তের মাওলানা উবায়দুল্লাহ ফারুক স্ট্রিমকে বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট। এতদিন একটা ধোঁয়াশা ছিল। এখন নির্দিষ্ট তারিখ ঘোষণা করায় একটা নিশ্চয়তা হলো যে, দেশে ইলেকশন আসছে। আমরা এতে সন্তুষ্ট।’ নির্বাচন নিয়ে দলীয়ভাবে জমিয়ত প্রস্তুত বলেও জানান উবায়দুল্লাহ ফারুক।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যেসব বিষয়ে একমত হয়েছে নির্বাচনের আগে সেসব সংস্কার সম্পন্ন হবে বলে মনে করেন জমিয়তের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। স্ট্রিমকে তিনি বলেন, ‘আমরা সরকারের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছি। সন্তোষ প্রকাশ করেছি। আমরা আরও আগে থেকেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে আসছি।’ ঢাকার ৬৯টি সংসদীয় আসনের মাঝে ৪৮টি আসনে ইতিমধ্যে জমিয়ত প্রার্থী ঘোষণা করেছে বলে জানান তিনি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬