স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ওই অধিবেশনের পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সইয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষে এর কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচনের পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিয়েছিল।
এর আগে ১৪ জুলাই ‘১১-দলীয় ঐক্যে ফাটল, নিষ্ক্রিয় ইসলামপন্থি দুই দল’ শিরোনামে ঢাকা স্ট্রিম একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে আসন না পাওয়া, উচ্চকক্ষ নিয়ে অনিশ্চয়তা এবং আদর্শিক বিরোধের কারণে খেলাফত আন্দোলন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর থেকেই ১১-দলীয় ঐক্যের মাঠের কর্মসূচিতে অনুপস্থিত। অন্যদিকে, বাছিত আজাদের খেলাফত মজলিস নির্বাচনের পরে সক্রিয় থাকলেও, সম্প্রতি স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামীর প্রার্থিতা ঘোষণা এবং নেতাদের প্রত্যাশিত গুরুত্ব প্রশ্নে দূরত্ব বজায় রেখে চলছে।
খেলাফত মজলিস ঘোষণা দিয়ে ১১ দল থেকে বেরিয়ে যেতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়। ওই সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের স্ট্রিমকে বলেছিলেন, ‘আমরা এখনো ১১-দলীয় ঐক্যেই রয়েছি। কিন্তু কোনো প্রোগ্রামে যাব না। মজলিসে আমেলার বৈঠকের পরে সিদ্ধান্ত জানাব।’
আর ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ স্ট্রিমকে বলেছিলেন, ‘মান-অভিমান থাকতে পারে; কিছুটা ভুল বোঝাবুঝিও। উনাদের কষ্ট আছে, বক্তব্য আছে, এটা আমরা আলোচনা করে ঠিক করে নেব।’
এদিন সকাল ৯টায় শুরু হওয়ায় অধিবেশনে সভাপতিত্ব করেন আমিরে খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যরা।
অধিবেশনে প্রস্তাব গ্রহণ, শাখা ও কেন্দ্রীয় ষাণ্মাসিক রিপোর্ট পেশ, সবশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
উল্টো টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ঢাকার ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এই ‘উল্টো রথ টান’ উৎসবে যোগ দেন হাজারো ভক্ত।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত মানুষের সংগঠন বলেই ভুল-ত্রুটি হতে পারে। তবে নৈতিকতার প্রশ্নে আপস করা হবে না। কেউ ভুল করলে তাঁকে অবশ্যই সংশোধনের আওতায় আসতে হবে।
২০ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানালেও এটিকে যথেষ্ট নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিচার না হলে জুলাই শহীদদের প্রতি ন্যায়বিচার করা হবে না।
২০ ঘণ্টা আগে