স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুইভাগে ভাগ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে মানুষ দুইভাগে ভাগ হয়ে যাবে, একদল ইসলামের পক্ষে, একদল ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে।’
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের লালদিঘীর ময়দানে আয়োজিত আট দলের বিভাগীয় সমাবেশে এসব মন্তব্য করেছেন তিনি। কয়েকমাস ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ আট অভিন্ন দাবিতে আন্দোলন করছে। এরই অংশ হিসেবে আট দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে লালদিঘীর ময়দানে আজ চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়।
নির্বাচনে ইসলামকে বিজয়ী করার জন্য প্রতিটা ঘরে ঘরে যেতে হবে জানিয়ে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আমরা অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই অবশ্যই আমাদের ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নেই।’
এরপরে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পেছনে হঠাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো, যথাটাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ মানবে না। নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য নির্বাচন, যেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।’
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে মানুষ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
চব্বিশের বিজয়ের পরে বাংলাদেশে ইসলামী শক্তি সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জানিয়ে একই সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘এই শক্তি ক্ষমতায় গেলে কষ্টই শুধু দূর হবে না, আমার দেশ আমি শাসন করবো, আমার দেশের নাগরিকেরা এই দেশ শাসন করবে। কারো দাদাগিরিতে বাংলাদেশ আর চলবে না। আমাদের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব সৎ নেতৃত্বের।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৫ আগস্ট বায়তুল মোকাররমে গণসমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
৩৮ মিনিট আগে
এক চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে ও বক্তব্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নভঙ্গ হয়েছে।'
৫ ঘণ্টা আগে
দুই বছর পরে গণঅভ্যুত্থানের নেতাদের পর্যালোচনা, এক দফা ঘিরে যে স্বপ্ন বুনেছিলেন তারা, তার মধ্যে শুধু শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। তবে দেড় যুগের বেশি জেঁকে বসা ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ও ব্যবস্থাপনার পরিবর্তন অধরাই রয়ে গেছে।
৯ ঘণ্টা আগে
বাহাত্তরের সংবিধান বাতিল ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি বলেন, যতদিন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে।
০২ আগস্ট ২০২৬