স্ট্রিম প্রতিবেদক

নারীদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা ও তার বাজেট সংস্থান নিয়ে বিএনপি বাস্তবসম্মত চিন্তা করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রতিশ্রুতিগুলো দীর্ঘ গবেষণার ফসল ও সুযোগ পেলে তা বাস্তবায়ন করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা ফোরাম ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক এই সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কর্মসংস্থানে নারীর অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি প্রত্যন্ত অঞ্চলের নারীদের আর্থিক সহায়তা বাড়ানোর পাশাপাশি তাঁদের পণ্যের মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ক্রীড়াঙ্গন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, গ্রামের নারীদের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দলের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নারীদের সম্ভাবনাময় খাতগুলোতে বিএনপি বিনিয়োগ করবে এবং সব ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা আবেদ। এছাড়া বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা আলোচনায় অংশ নেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬