স্ট্রিম প্রতিবেদক

বেসরকারি হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল আসনে এগিয়ে থাকলেও কোনো ধরনের আনন্দ মিছিল বা বিজয়সভা না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে জনগণের রায়ে বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিজয় উপলক্ষে শুক্রবার বাদ জুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর মঙ্গল কামনায় দেশব্যাপী মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো অবস্থাতেই বিজয় মিছিল বা আনন্দসভা করা যাবে না।
বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে আজকের দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে নিজ-নিজ ধর্মমতে সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৯ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
১ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে