স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১৬৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
দলটির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক করা হয়েছে রাফসান জানি রিয়াজকে এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রিদুয়ান হৃদয়।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে নিজাম উদ্দিন ও হুজ্জাতুল্লাহ বিন ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব ও সম্মানিত সদস্যসহ মোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, 'চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডের প্রায় এক হাজার সংগঠকের তথ্য যাচাই-বাছাই করে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রাধান্য পেয়েছেন প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা। আগামীর চট্টগ্রামের রাজনীতিতে নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।'

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬