স্ট্রিম প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ছাড়াই নির্বাচনী সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীসহ ১০ দল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর এ সংবাদ সম্মেলন শুরু হয়।
এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের অন্যান্য দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে বেলা সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানানো হয়।
গত কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপড়েন চলছিল। সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় গুঞ্জন ওঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে ১১ দলীয় জোট ভাঙবে না বলে আশাবাদের কথা জানান শীর্ষ নেতারা। তারা জানান, ইসলামী আন্দোলনকে নিয়েই আসন সমঝোতা হচ্ছে। কিছু মতভিন্নতা রয়ে গেছে। এ বিষয়ে রাতে সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত রূপরেখা আজ রাত ৮টায় জানানো হবে। আমরা কোনো ঝামেলার ভেতরে নেই। আমাদের ভেতরে যে আলাপ-আলোচনা হচ্ছে, কিছুটা মতভিন্নতা হচ্ছে, এটাকে ঝামেলা বলা যায় না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, রাতে ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে