স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে তারেক এ আদেলকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বুধবার (১০ ডিসেম্বর) ঘোষিত ১২৫ প্রার্থীর প্রথম তালিকায় তাঁর নাম রয়েছে। এর আগে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারী বলেছিলেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টির কাউকে তাঁরা সংসদে পাঠাতে চান না। তবে তারেক এ আদেলের ক্ষেত্রে দলটি বলছে, ‘দলের চেয়ে পারিবারিক ঐতিহ্য বড়।’
চলতি বছরের ১৪ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় পার্টির সব পদ থেকে পদত্যাগ করেন তারেক এ আদেল। তিনি দলের দপ্তর সম্পাদক মাহমুদ আলমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
জানতে চাইলে মাহমুদ আলম স্ট্রিমকে বলেন, ‘তারেক এ আদেল ১৪ মে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি চেয়ারম্যান জি এম কাদেরকে জানালে তিনি বলেছিলেন, কেউ থাকতে না চাইলে তো জোর করার কিছু নেই।’ মাহমুদ আলম আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই তিনি দলের কর্মসূচিতে আসতেন না। তবে তিনি ভালো মানুষ, বনেদি পরিবারের সন্তান।
খোঁজ নিয়ে জানা যায়, আদেলের বাবা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল ১৯৭৯ সালে বিএনপি থেকে এবং ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রও ছিলেন।
এদিকে বুধবার তালিকা প্রকাশের আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, ‘দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কাউকে পেলে প্রার্থিতা বাতিল করে দেব।’ এ বিষয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
তবে তারেক এ আদেলের মনোনয়ন থাকবে কি না, জানতে চাইলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদ স্ট্রিমকে বলেন, ‘তারেক এ আদেল আগে জাতীয় পার্টি করতেন, এখন করেন না। তাঁর একটা পারিবারিক ঐতিহ্য আছে, দলীয় পরিচয় এখানে গৌণ।’
উদাহরণ দিয়ে আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘আওয়ামী লীগ বা জাতীয় পার্টি করে আসা কাউকেই দলীয় দিক থেকে মনোনয়ন দেওয়া হবে না। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে বিষয়টি আলাদা। সারজিস আলমও তো আগে ছাত্রলীগ করতেন, তাই বলে কি তিনি এখন রাজনীতি করছেন না? জুলাই গণ-অভ্যুত্থানের আগে-পরে যাঁরা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পেরেছেন, তাঁদের আমরা স্বাগত জানাব।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে নতুন প্রজাতি তৈরি করা সম্ভব না। যাঁরা রাজনীতি করেছেন, তাঁরাই এখানে থাকতে চান। কেউ যদি পরিশুদ্ধ হয়ে আসতে চান, তাঁর জন্য স্পেস (জায়গা) তৈরি করা আমাদের দায়িত্ব।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে