উন্মুক্ত হলো এনসিপির মনোনয়ন ফরম, শ্রমিকেরা পাবেন মাত্র ২ হাজার টাকায়১০ হাজার টাকায় মনোনয়ন ফরম উন্মুক্ত করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে কেউ চাইলে আরও বেশি টাকা দিতে পারবেন। আর শ্রমিক শ্রেণির প্রার্থীরা এই ফরম কিনতে পারবেন মাত্র দুই হাজার টাকায়।
নির্বাচন দুই মাস পরে করেন, আগে গণভোট দিন: ইসলামী আন্দোলন বাংলাদেশপ্রয়োজনে দুই মাস পরে নির্বাচন আয়োজন করে হলেও আগে গণভোট ও সংস্কার কাজের বাস্তবায়ন দাবি করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয় আট দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন এই দাবি জানায়।
জামায়াতসহ ৮ দলের যমুনা অভিমুখে যাত্রা, নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিজাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হচ্ছে।
ভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত: ডা. শফিকুর রহমানভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত, তাদের সামনে দাঁড়িয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্ট্রিমকে নাহিদ ইসলাম১০ বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেবজুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠন করতে না পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই সনদ বাস্তবায়নের সংকট সমাধানে সরকারের ভূমিকা জরুরি: গণতন্ত্র মঞ্চগণতন্ত্র মঞ্চ অভিযোগ করে, সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন শুরুতে বলেছিল তারা ‘সহায়তাকারী’ হিসেবে ভূমিকা নেবে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর তারা সেই অবস্থান থেকে সরে এসেছে।
চট্টগ্রামে বিএনপি নেতার গণসংযোগে গুলি, জামায়াতের নিন্দাচট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী নেতা এরশাদ উল্লাহর জনসভায় হামলায় একজন নিহত হছেন, আহত হয়েছেন তিনিসহ দুজন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জনসংযোগে গুলিতে নিহত সরোয়ার বিএনপির কেউ না: আমীর খসরুচট্টগ্রামে বিএনপির নির্বাচনী গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। তবে তিনি বিএনপির কেউ নন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
৯১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা গণসংহতি আন্দোলনেরআসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। আজ বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুপুর ১২টার দিকে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
বিএনপি জোটেই যাচ্ছে জমিয়ত, তফসিলের পরে আসন সমঝোতার ঘোষণাবিএনপির সঙ্গে বৃহত্তর জোটে যাওয়ার সিদ্ধান্তে অটল আছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আরপিও সংশোধনের গেজেট প্রকাশের পরে জোট নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে জমিয়তের একাধিক শীর্ষ নেতা স্ট্রিমকে জানিয়েছেন, বিএনপির সঙ্গে জোট করার নীতিগত সিদ্ধান্তে তাঁরা অটল রয়েছেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো, দেরি হলেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে: ডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো, দেরি হলেই বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’
সনদ বাস্তবায়নের সংকট সরকারকেই সমাধান করতে হবে: গণতন্ত্র মঞ্চজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে উদ্ভূত সংকটের সমাধান অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন।
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ বিধান বাতিলের নিন্দা গণসংহতিরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের বিধান বাতিলের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল মঙ্গলবার (৪ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
জুলাই সনদে গণভোট দ্রুত আয়োজনের দাবি জামায়াতেরজুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিলম্বের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জানিয়েছে, গণভোট আয়োজন নিয়ে সরকারের গড়িমসি জাতির জন্য ‘উদ্বেগজনক’।
এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুলআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিজের জীবনের ‘শেষ নির্বাচন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মনোনয়নে নেই ঢাকা-২০ (ধামরাই), ঝুলে রইল ৪ নেতার ভাগ্যবিএনপির মহাসচিব ঘোষিত তালিকায় অনুল্লিখিত আসনগুলোতে মিত্র দলগুলোর প্রার্থী দেওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। ফলে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত ঝুলেই থাকছে আলোচনায় থাকান দলের চার প্রার্থীর ভাগ্য।