স্ট্রিম ডেস্ক

কাতার ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী ২৭ মে ঈদুল আজহা হবে। মঙ্গলবার (১২ মে) ইউএইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে দেশ দুটি এই তারিখ ঘোষণা করেছে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ১৮ মে সোমবার জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৭ মে রোববার হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওই দিন সন্ধ্যায় দেশগুলোতে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তবে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং জিলহজ মাস শুরু হবে ১৯ মে থেকে। তবে অধিকাংশ জ্যোতির্বিজ্ঞানী ১৮ মে জিলহজ মাস শুরু হওয়ার বিষয়ে একমত।
এই হিসাবে, জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ হজে ‘আরাফাতের দিন’ হবে মঙ্গলবার (২৬ মে)। এর পরদিন ১০ জিলহজ বা ২৭ মে বুধবার দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশে সাধারণত এক দিন পর অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে হয়।

.png)

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৮ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
১৩ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় এমন কিছু দিন আছে, যেগুলোর সঙ্গে এ দেশের মুসলিম সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। আখেরি চাহার শোম্বা তেমনই একটি দিন। আজ ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি রয়েছে।
১২ আগস্ট ২০২৬
দিনভর ব্যস্ততা, দুশ্চিন্তা ও হিসাব-নিকাশের মধ্য দিয়ে কাটে আমাদের জীবন। কিন্তু নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একজন মুমিনের সামনে খুলে যায় এক ভিন্ন জগত। যেখানে তিনি একান্তে নিজের প্রতিপালকের সঙ্গে কথোপকথনে দাঁড়ান। সে মুহূর্তে অন্তরের একাগ্রতা, বিনয় ও আল্লাহমুখিতা—এসবই নামাজের প্রকৃত সৌন্দর্য।
৩১ জুলাই ২০২৬
উপমহাদেশে মুসলিম পুনর্জাগরণের অন্যতম রূপকার ছিলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী। খ্রিস্টীয় আঠারো শতকের চরম রাজনৈতিক ও সামাজিক দুর্যোগের সময়ে ভারতীয় মুসলমানদের চিন্তা, শিক্ষা ও নৈতিক সংস্কারে তিনি এক যুগান্তকারী বিপ্লব সাধন করেন।
২৪ জুলাই ২০২৬