স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে বাল্কহেডের ধাক্কায় নৌপুলিশের একটি টহল নৌকা উল্টে গেছে। এতে আহত মহসিন সরদার (৪৩) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মহসিন সরদার নৌপুলিশের কলাগাছিয়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি খুলনার পাইকগাছা থানার গোপালপুর গ্রামের প্রয়াত আব্দুল করিম সরদারের ছেলে।
নৌপুলিশ জানিয়েছে, নদীতে ডাকাতি প্রতিরোধে রাতে কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চারজন কনস্টেবল টহলে বের হন। তাঁদের নৌকাটি স্থানীয় সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে পুলিশের নৌকাটি উল্টে যায়। পরে নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতরে কাছেই একটি বাল্কহেডে উঠেন।
তবে সংঘর্ষে কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উজ্জামান জানান, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে কর্তব্যরত অবস্থায় একজন সদস্য প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে