স্ট্রিম প্রতিবেদক

পাকিস্তানের সঙ্গে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল শঙ্কার। শুক্রবার (৮ মে) প্রথম টেস্টের সকালের সেশনে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের ‘সবুজ উইকেটে’ পাকিস্তানি পেসাররা সুইং আর ইয়র্কারে প্রথম আধা ঘণ্টা রীতিমতো কাঁপন ধরিয়ে দেন টাইগারদের দুই ওপেনারের।
শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর তোপে দ্রুত ২ উইকেটও হারায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত এরমধ্যে হাফ সেঞ্চুরি পেয়েছেন। মুমিনুলও খেলে ফেলেছেন চল্লিশোর্ধ্ব ইনিংস।
ম্যাচের শুরুতেই পাকিস্তানের লিড আসতে পারত, যদি শাহীনের বলে স্লিপে মাহমুদুল হাসান জয়ের ক্যাচ হাতছাড়া না হতো। তবে সেই ‘জীবন’ কাজে লাগাতে পারেননি এই ওপেনার। শাহীনের ভেতরে ঢোকা বলে ইনসাইড এজ হয়ে উইকেটকিপার রিজওয়ানের গ্লাভসবন্দি হন তিনি। দুই বাউন্ডারিতে ৮ রান করেই থামতে হয় জয়কে।
জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অভিজ্ঞ মুমিনুল হক। অন্যপ্রান্তে সাদমান ইসলাম সিঙ্গেলে রান বাড়িয়ে চাপ কমানোর চেষ্টা করছিলেন। কিন্তু বোলিংয়ে এসেই আঘাত হানেন হাসান আলী। নিজের প্রথম স্পেলের প্রথম বলেই দুর্দান্ত ডেলিভারিতে সাদমানকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ক্রিকেটের সেই বিখ্যাত মিথ ‘আনলাকি থার্টিন’কে সত্যি করে ১৩ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।
দ্রুত ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। পাকিস্তানি পেসারদের তোপ সামলিয়ে তারা দুজনই সাবলীল ব্যাটিং শুরু করেন। আপার কাট আর নিখুঁত ড্রাইভের পসরা সাজিয়ে পাল্টা আক্রমণ করেন এই দুই বাঁহাতি।
দ্বিতীয় স্পেলে আসা শাহীনকে স্ট্রেট ড্রাইভে স্বাগত জানান মুমিনুল। পরের ওভারে হাসান আলীকে পুল শটে বাউন্ডারি ছাড়া করেন শান্ত। দুই বাঁহাতির সামনে পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ ২১তম ওভারে অফ স্পিনার আনলেও রানের গতি থামানো যায়নি। পরের ওভারেই শাহীনকে নান্দনিক এক বাউন্ডারিতে নিজেদের ৫০ রানের জুটি পূর্ণ করেন মুমিনুল।
এই পিচে স্পিনাররা যে তেমন টার্ন পাবেন না তাও বোঝা যাচ্ছিল, যখন সালমান আলী বোলিং করেন। সালমানের বলে লেগ সাইডে একটি ছক্কা হাঁকান শান্ত। এভাবে ওয়ানডে মেজাজে রানের চাকা বাড়িয়েই প্রথম সেশন শেষ করেন শান্ত।
প্রথম ঘণ্টার জোড়া ধাক্কা কাটিয়ে এখন এই জুটির ব্যাটে চড়ে লড়াইয়ে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও দুজন এখনও অপরাজিত আছেন।
বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভার শেষে ১৩৪/২ (২৬) শান্ত ৬১* মুমিনুল ৪১*। হাসান আলী ৩৪/১

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬