স্ট্রিম ডেস্ক

দেশে উচ্চতর শিক্ষা, গবেষণা ও মেশিন লার্নিংভিত্তিক দক্ষতা উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) একটি নতুন শেয়ারেবল জিপিইউ ক্লাউড ফ্যাসিলিটি উন্মুক্ত করেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, সরকারিভাবে এ ধরনের শেয়ারেবল ক্লাউড সুবিধা এটিই প্রথম।
এই উদ্যোগের আওতায় ২০টিরও বেশি এনভিডিয়া ভোল্টা আর্কিটেকচার টেনসর কোর জিপিইউ একটি ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টিগ্রেট করা হয়েছে। ক্লাউড ফ্যাসিলিটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ন্যাশনাল ডেটা সেন্টার টিম।
এই অবকাঠামোর মাধ্যমে মেশিন লার্নিংভিত্তিক ডেটাসেট ট্রেনিং, থ্রেট ইন্টেলিজেন্স, জিও-সায়েন্স মডেলিংসহ বিভিন্ন হাই পারফরম্যান্স কম্পিউটিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে প্রায় ৯০০টিরও বেশি সিপিইউ-সমতুল্য কম্পিউটেশন সক্ষমতা পাওয়া যাবে। স্পেসিফিকেশন অনুযায়ী একটি জিপিইউ প্রায় ৪৫টি সিপিইউয়ের সমতুল্য।
সম্মিলিতভাবে এই ক্লাউড সর্বোচ্চ ২ হাজার ২৪০ টেরাফ্লপস ডিপ লার্নিং ক্যাপাসিটি দিতে সক্ষম হবে বলে জানানো হয়েছে। যারা ছোটখাটো এআই মডেল সিমুলেশন ও ট্রেনিং করতে চান, কিংবা ইনফারেন্স টেস্ট করতে আগ্রহী, তাদের যোগাযোগ করতে বলা হয়েছে।
আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে [[email protected]](mailto:[email protected]) ই-মেইলে আগ্রহ প্রকাশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাকের পর দেশের অর্থনীতির জন্য সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার তাই সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
২৫ জুলাই ২০২৬
মহাকাশে গেলে শুধু শরীরই নয়, মানুষের মস্তিষ্কেও পরিবর্তন আসে। বিজ্ঞানীদের মতে, নভোচারীদের মস্তিষ্কে এই পরিবর্তন ভবিষ্যতে চাঁদের বাইরের দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
০৮ জুলাই ২০২৬
দেশীয় শিল্পের বিকাশ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
১৬ জুন ২০২৬
প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল সেবা সহজ করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
২১ মে ২০২৬