স্ট্রিম প্রতিবেদক

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৬ ও ৭ মার্চ দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করছে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বিএনপির ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সরকারের মন্ত্রিসভার মন্ত্রী-প্রতিমন্ত্রী মধ্যে অনেকেও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সূত্র বলছে, নতুন সংসদ সদস্য ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় বিধি-বিধান ও কার্যপ্রণালি সম্পর্কে এবং মন্ত্রণালয় পরিচালনা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট-সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদে উপস্থাপনের আগে নীতিগত প্রস্তাব যাচাই-বাছাই বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেবেন। মূল লক্ষ্য হলো প্রশিক্ষণের মাধ্যমে সরকার পরিচালনায় দক্ষতা বাড়ানো।
সূত্র আরও জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করতে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন, নীতিমালার কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে। এছাড়া মন্ত্রীদের দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও আলোচনা হবে।
বিএনপির গুলশান কার্যালয়ের সূত্রে জানা গেছে, প্রথম দিন ৬ মার্চ দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন বিকাল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের কিছু সংসদ সদস্য অংশ নেবেন।
দ্বিতীয় দিন ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকালের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, ৭ মার্চ বিকাল আড়াইটার মধ্যে তাঁকে দলের গুলশান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখনও কর্মশালার এজেন্ডা দেওয়া হয়নি।’
তবে, নাম না প্রকাশে অনিচ্ছুক দলটির একজন স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কর্মশালায় সংসদীয় বিধি-বিধান—যেমন সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে অংশগ্রহণের নিয়ম, পয়েন্ট অব অর্ডার উত্থাপনের পদ্ধতি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট বরাদ্দ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে করণীয়—এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও আলোচনা থাকবে।
তিনি আরও বলেন, ‘নিজ নিজ এলাকার সমস্যা ও চাহিদা সংসদে কীভাবে উপস্থাপন করতে হবে এবং দলীয় ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের কার্যক্রম কীভাবে তদারকি করতে হবে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।’

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
২১ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে