স্ট্রিম প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আজ রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। দলের বর্তমান অবস্থা, উইকেট ও ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
ব্যক্তিগত পারফরম্যান্স ও ম্যাচ ভাগ্য নিয়ে শরিফুল ইসলাম জানান, তিনি নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট থাকলেও দলের পরাজয়ে আক্ষেপ রয়েছে। মোটামুটি বোলিং করলেও শেষ পর্যন্ত ম্যাচ হারায় তাঁর খারাপ লাগছে। পিচের কন্ডিশন বা আবহাওয়ার ওপর খেলোয়াড়দের হাত নেই উল্লেখ করে তিনি বলেন, দল যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, মানিয়ে নিয়ে খেলার মানসিক প্রস্তুতি তাঁদের রয়েছে।
মুস্তাফিজুর রহমানের চোট ও নাটকীয়ভাবে সুযোগ পাওয়ার ব্যাপারে শরিফুল জানান, মুস্তাফিজ এখন মোটামুটি সুস্থ। তবে প্রথম ম্যাচে নিজের খেলার সুযোগ পাওয়ার মুহূর্তটি ছিল বেশ নাটকীয়। শরিফুল জানান, টসের মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি জানতে পারেন যে তাঁকে খেলতে হবে। বিষয়টিকে নিজের ‘রিজিক’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, স্কোয়াডের ১৫ জন সদস্যই সব সময় প্রস্তুত থাকেন এবং টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেরা একাদশ মাঠে নামে।
মিরপুরের উইকেট নিয়ে এই বাঁহাতি পেসার বলেন, এই উইকেট মাঝেমধ্যে বিভ্রান্তিকর হতে পারে। প্রথম ম্যাচে উইকেটের আচরণ যেমন আশা করা হয়েছিল, বাস্তবে ছিল কিছুটা ভিন্ন। বোলারদের দায়িত্ব নিয়ে তিনি বলেন, ব্যাটাররা রান কম করলেও বোলাররা যদি আরেকটু নিয়ন্ত্রিত বোলিং করতেন, তবে ম্যাচটি জেতা সহজ হতো। এক ইউনিট ব্যর্থ হলে অন্য ইউনিটকে সমর্থন দিয়ে দলগতভাবে জয় তুলে নেওয়ার ওপর জোর দেন তিনি।
পিএসএলের অনুশীলন সেশনে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের কাছ থেকে বোলিং গ্রিপ নিয়ে টিপস নিয়েছেন শরিফুল। আমিরকে অত্যন্ত মিশুক হিসেবে উল্লেখ করে তিনি জানান, নতুন ও পুরোনো বলে গ্রিপিং নিয়ে তাঁদের মধ্যে কার্যকর আলোচনা হয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরাসরি ওয়ানডেতে আসা চ্যালেঞ্জিং হলেও তিনি দ্রুত মানিয়ে নিয়েছেন।
মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটিং প্রসঙ্গে শরিফুল বলেন, ‘অবশ্যই তাঁরা কাজ করছেন। হয়তো বেশিরভাগ সময়ে ব্যর্থ হচ্ছেন, তবুও আশা থাকে। জীবনে সবাই সব সময় ব্যর্থ হয় না, সাফল্য আসে। সেই চেষ্টাই সবাই করে যাচ্ছে।’
নিউজিল্যান্ডের এই দলটিকে ‘দ্বিতীয় সারির দল’ হিসেবে মানতে রাজি নন শরিফুল। তিনি মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে সবাই সামর্থ্যবান। প্রথম ম্যাচে ভুল হলেও হাতে থাকা বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের ব্যাপারে তিনি দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব এবং সিরিজ জিতব।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬