অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি মা-বাবা উৎসর্গ তানজিদ তামিমের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ৫১
সেঞ্চুরির পর তামিমের উদযাপন। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।

আজ (১৪ আগস্ট) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সেঞ্চুরি পাওয়ার আবেগ প্রকাশ করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরিটা অবশ্যই অনেক স্পেশাল। আমি আমার বাবা-মাকে এই সেঞ্চুরিকে উৎসর্গ করতে চাই।’

অজি পেস আক্রমণের মুখোমুখি হওয়া প্রসঙ্গে এই সেঞ্চুরিয়ান বলেন, ‘আমি আসলে কখনো বোলার দেখে না খেলে সবসময় চেষ্টা করি বলের মেরিট অনুযায়ী ব্যাটিং করতে। অস্ট্রেলিয়ান বোলাররা নতুন বলে বেশ কঠিন পরীক্ষা নিয়েছে, তাই আমাদের পরিকল্পনা ছিল স্ট্রাইক রোটেট করে খেলে পার্টনারশিপ গড়ে তোলা। শান্ত ভাই, মুমিনুল ভাই এবং মুশফিক ভাইদের সঙ্গে গড়ে ওঠা পার্টনারশিপগুলোই দলের রান বাড়াতে বড় ভূমিকা রেখেছে।’

ম্যাচ চলাকালীন অজি ফিল্ডার ও বোলারদের স্লেজিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন , ‘ওরা যখন উইকেট পায় না, তখন বোলিং দিয়ে কিংবা মুখে কথা বলে, ব্যাটসম্যানদের টাফ টাইম দিতে থাকে। তবে আমি এসবে একদমই কান দেইনি।’

ইনিংসে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ মিস হয়ে জীবন পাওয়ার বিষয়কে ‘খেলার অংশ’ বলে উল্লেখ করেন তিনি।

পাশাপাশি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে সাক্ষাৎ ও প্রশংসার পাওয়ার ব্যপারে তিনি বলেন, ‘গিলক্রিস্ট ছোটবেলা থেকেই আমার অন্যতম পছন্দের খেলোয়াড় ছিলেন। ইন্টারভিউ নেওয়ার আগে তিনি যখন বললেন আমার ব্যাটিংটি তিনি উপভোগ করেছেন, সেটা আমার জন্য খুব দারুণ এক অনুভূতি ছিল।’

ম্যাচে দলের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, হাতে তিন দিন বাকি থাকায় উইকেট ধরে রেখে বড় লিড নেওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য।

সীমিত ওভারের ফরম্যাট থেকে টেস্টে মানিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে কীভাবে খেলতে হবে সে ব্যাপারে টিম ম্যানেজমেন্ট পরিষ্কার বার্তা দিয়েছিল। আমি ধৈর্য ধরে টাইট লাইনের বলগুলো সামলানোর চেষ্টা করেছি।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত