স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বৃহস্পতিবার ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। জাতীয় জীবনের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে ক্রীড়াঙ্গনেও বইছে উৎসবের আমেজ। বিশেষ এই দিনে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ফিফা র্যাংকিংয়ে ১০৩ নম্বরে থাকা ভিয়েতনাম দল বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। তবে নিজেদের একেবারে খাটো করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, যদিও বাংলাদেশ উন্নতি করছে। আমরা বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।’
এই ম্যাচকে সামনে রেখে হামজা চৌধুরী ২৪ মার্চ সরাসরি ভিয়েতনামে বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। হামজার আগমনে শুধু বাংলাদেশ শিবিরেই নয়, ভিয়েতনামের স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিমানবন্দরে নামার পর থেকেই প্রিমিয়ার লিগের এই পরিচিত মুখকে দেখার জন্য ভিয়েতনামি সমর্থকদের মধ্যে ছিল বিপুল উৎসাহ-উদ্দীপনা। প্রতিপক্ষের মাঠে একজন বাংলাদেশি ফুটবলারের এমন রাজকীয় অভ্যর্থনা লাল-সবুজ দলের জন্য বড় ধরনের মানসিক প্রেরণা হিসেবে কাজ করছে। তবে হামজা খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে; এর অন্যতম কারণ দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি।
এই ম্যাচে হামজার খেলার বিষয়ে কাবরেরা বলেন, ‘হামজা এখানে মাত্র গতকাল বিকেলে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া ও টাইম জোনের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ভিয়েতনামের বিপক্ষে তার খেলার বিষয়টি আমরা বিশেষ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব।’
ভিয়েতনামের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ জিততে পারলে সামনে তৈরি হবে নতুন এক মাইলফলক।
বাংলাদেশ ফুটবল দল স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে খুব বেশি ম্যাচ খেলে না। তবে ভিন্ন চিত্র ছিল ২০২৪ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে, যেখানে লাল-সবুজের প্রতিনিধিরা ফিলিস্তিনের বিপক্ষে ঘরের মাঠে কিংস অ্যারেনায় খেলেছিল। সেই ম্যাচে লড়াকু ফুটবল উপহার দিলেও বাংলাদেশ শেষ মুহূর্তে ৯৪ মিনিটে গোল হজম করে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে। এবারের স্বাধীনতা দিবসে সেই আক্ষেপ ঘুচিয়ে জয়ের নতুন গল্প লিখতে মুখিয়ে আছে কাবরেরার শিষ্যরা।
পরিসংখ্যানের পাতায় ভিয়েতনাম বরাবরই শক্তিশালী দল। ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম রাউন্ডে গ্রুপ-১০-এ থাকা বাংলাদেশ দল ২০০১ সালে ভিয়েতনামের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচটি সৌদি আরবের দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিন আব্দুল্লাআজিজ স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়।
অন্য ম্যাচে একই ভেন্যুতে বাংলাদেশ ৪-০ ব্যবধানে হারে।
দীর্ঘ বিরতির পর আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে প্রথমবারের মতো জয় ছিনিয়ে নিতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মধ্যমাঠ: সৈয়দ শাহ কাজেম, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।
আক্রমণভাগ: আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬