স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে স্বাগতিকরা।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা সাইফ হাসান। প্রায় ছয় মাস পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকারও ফেরেন ১১ বলে ৮ রান করে।
তবে বিপর্যয় সামাল দেন ওপেনার তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তামিম। মাত্র ৩২ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করা তামিম শেষ পর্যন্ত ৫৮ বলে ৭৮ রান করে আউট হন।
তামিমের বিদায়ের পর তাওহিদ হৃদয়কে নিয়ে জয়ের পথ সুগম করেন নাজমুল হোসেন শান্ত। নিজের ফিফটি পূর্ণ করার পরপরই আহত হয়ে মাঠ ছাড়তে হয় শান্তকে। তবে কোনো ঝুঁকি ছাড়াই মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় দলের জয় নিশ্চিত করেন। তাওহিদ হৃদয় ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় পাওয়ায় এই জয়ের মাধ্যমে সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা ফিরল।
এর আগে টসে জিতে ব্যাটিং নামা নিউজিল্যান্ড নাহিদ রানার বোলিং তোপে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। ৩২ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচের হয়েছেন নাহিদ।
প্রথম পাওয়ার প্লে শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ২৮ রান। এরপর সৌম্য সরকারের বলে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম সাজঘরে ফেরেন উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে। তবে নিক ও আব্বাসের ব্যাটে নিউজিল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করে। দলীয় ১০৭ রানের সময় নাহিদের শর্ট বলে আব্বাস আউট হলে ৫৫ রানের পার্টনারশিপ ভাঙে।
এক প্রান্ত আগলে রেখে নিক কেলি লড়াই করতে থাকেন। দলীয় ১৪৫ রানের সময় শরিফুলের বলে ব্যক্তিগত ৮৩ রানের মাথায় তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর সফরকারীদের ষষ্ঠ উইকেটের পতন হয় দলীয় ১৫২ রানে, জশ ক্লার্কসন কাট শট খেলতে গিয়ে মিরাজের হাতে ক্যাচ দেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৯৮/১০ (৪৮.৪); নিক কেলি ৮৩, মুহাম্মদ আব্বাস ১৯ নাহিদ রানা৩২/৫ ,শরিফুল ইসলাম ৩২/২।
বাংলাদেশ: ১৯৯/৪ (৩৫.৩); তানজিদ তামিম ৭৬, নাজমুল হোসেন শান্ত ৫০। জেইডেন লেনক্স ৩৬/২(৯)নাথন স্মিথ ৪৬/১ (৭)।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬