বিশ্বকাপের তরুণ সেনসেশন–৩
স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ কাঁপাতে প্রস্তুত তুরস্কের ২১ বছর বয়সী বিস্ময়বালক আরদা গুলের। এককালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নেপলসের মানুষ যেভাবে হৃদয়ে ধারণ করেছিল, ঠিক একইভাবে তুরস্ক এখন বুঁদ হয়ে আছে আরদা গুলেরের বাঁ পায়ের কারিশমায়।
মাঠের যেকোনো প্রান্ত থেকে প্রতিপক্ষের রক্ষণ চিরে পাস দেওয়ায় আরদা গুলেরের জুড়ি মেলা ভার। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা জাভি আলোনসো বলেন, ‘ওর খেলা দেখলে মনে হয় সে মেসুত ওজিল আর গুতির অপূর্ব মিশ্রণ।’
২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি আঙ্কারায় জন্ম নেওয়া গুলেরের ফুটবলের হাতেখড়ি হয়েছিল ফেনারবাচে। মাত্র ১৬ বছরে ফেনারবাচের মূল দলে সুযোগ পেয়ে নিজের আগমনী বার্তা দেন। ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া গুলের ইতোমধ্যে ৬ গোল করে দেশের ফুটবলের ‘তারকায়’ পরিণত হয়েছেন।
২০২৩ সালে লা-লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন। অনেকে ভেবেছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর চাপ সামলাতে পারবেন না গুলের। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ইতোমধ্যে বার্নাব্যুর দর্শকদের চোখের মণি হয়ে উঠেছেন এই তরুণ।

রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৫-২৬ মৌসুমে করেছেন ৬ গোল এবং ১৪ অ্যাসিস্ট। গত মাসে লা-লিগার ম্যাচে হাফ-লাইন থেকে নেওয়া দূরপাল্লার শটে দারুণ গোল করেন। অন্যদিকে মিউনিখের মাটিতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোখ ধাঁধানো জোড়া গোলে কেড়েছেন ভক্ত-সমালোচকের মন।
তুরস্কের জাতীয় দলের ইতালিয়ান কোচ ভিনসেনজো মন্তেল্লা বলেন, ‘আরদার ম্যাচ রিডিং ক্ষমতা অসাধারণ। সে জানে কখন ম্যাচের গতি কমাতে হবে আর কখন আক্রমণে যেতে হবে। নেপলসের মানুষ যেভাবে ম্যারাডোনাকে ভালোবাসত, তুরস্কের মানুষ তাঁকে সেইভাবে ভালোবাসে।’
ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি বলেন, ‘সে খেলার সংজ্ঞা বদলে দেয়। গুলেরের “সম্ভাবনা” নিয়ে কথা বলার দরকার নেই, সে নিজেকে প্রমাণ করেছে।’
রিয়াল মাদ্রিদের ফরাসি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘সে দুর্দান্ত ইয়ং ট্যালেন্ট। তার খেলা বার্নাব্যুর দর্শক খুব পছন্দ করে।’
এবারের বিশ্বকাপে ‘গ্রুপ ডি’-তে লড়বে তুরস্ক। সতীর্থ কেনান ইলদিজের সঙ্গে জুটি বেঁধে বিশ্বমঞ্চ মাতাতে প্রস্তুত গুলেররা। বাংলাদেশ সময় অনুযায়ী, আগামী ১৪ জুন সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু। এরপর ২০ জুন শনিবার প্যারাগুয়ে এবং ২৬ জুন শুক্রবার স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা।
এবারের বিশ্বকাপে গুলের তুরস্ককে রূপকথার কোনো গল্প উপহার দিতে পারেন কি না, তার উত্তর পেতে অপেক্ষা করতে হবে কিছুদিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬