স্ট্রিম প্রতিবেদক

মাঠের ব্যর্থতার পর এবার রিয়াল মাদ্রিদের ঘরেও `আগুন লাগার’ তথ্য এসেছে। সরাসরি সংঘর্ষে জড়িয়েছেন দলের দুই তারকা খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ও অহেলিয়াঁ চুয়ামেনি। তাঁদের মধ্যে ভালভার্দে আবার দলের অধিনায়ক। এখন সামনের দলবদলের মৌসুমে দুজনকেই বিক্রির কথা ভাবছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এবং এএস-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে অনুশীলনে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভালভার্দে। এ থেকে শুরু হওয়া উত্তেজনা পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। ড্রেসিংরুমে সতীর্থরা থামানোর আগেই চুয়ামেনির ধাক্কায় ভালভার্দে ভারসাম্য হারিয়ে একটি টেবিলের ওপর আছড়ে পড়েন। এতে মাথায় গুরুতর চোট পান তিনি। নিতে হয় হাসপাতালেও। পরে উরুগুয়ের এই মিডফিল্ডারের মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।
ক্লাবগুলোর ঘরের খবর রাখা ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্যমতে, মাথায় আঘাত পাওয়ায় স্মৃতিভ্রমের মতে সমস্যায় ভুগছেন ভালভার্দে। চিকিৎসকও তাঁকে সপ্তাহখানেক মাঠের বাইরে রাখতে বলেছেন।
মাঠের ব্যর্থতার পর খেলোয়াড়দের এমন ঘটনা স্প্যানিশ জায়ান্টদের ঘরের বিশৃঙ্খলা নতুন করে সামনে এনেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও স্প্যানিশ এএস জানিয়েছে, ক্লাবের শৃঙ্খলা কমিটি এ দুজনকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের পাশাপাশি বড় ধরনের আর্থিক জরিমানার প্রস্তাব করেছে।
আর ইয়াহু স্পোর্টসের তথ্যমতে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে এই দুই তারকার যেকোনো একজনকে অথবা দুজনকেই শাস্তি হিসেবে বিক্রি করে দিতে পারে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের জন্য এবারের মৌসুম ভালো যাচ্ছে না। বড় কোনো ট্রফি ছাড়ায় মৌসুম শেষ করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার ফাইনালের বাদ পড়েছে টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশি ট্রফি জেতা দলটি। স্প্যানিশ লীগেও ৩৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকায় এই শিরোপাও কার্যত হাতছাড়া হয়ে গেছে।
এমন পরিস্থিতিতে ১১ মে এল-ক্লাসিকোর আগে দলের এমন টালমাটাল অবস্থা সমর্থকদের জন্য বড় অস্বস্তি নিয়ে হাজির হয়েছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৬ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১০ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬