স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্বচ্ছতা ও পেশাদারত্ব নিশ্চিত না হলে টুর্নামেন্ট আয়োজন না করার হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
তামিম ইকবাল জানান, যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পেলে এবং পেশাদারত্ব বজায় না রাখা হলে ভবিষ্যতে বিপিএল আয়োজন বন্ধ রাখা হতে পারে। বিসিবি সভাপতির মতে, জোড়াতালি দিয়ে বিপিএল করার চেয়ে না করাই ভালো।
তামিম ইকবাল জানান, গত আসরে বিসিবির প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে। বিশেষ করে একটি ফ্র্যাঞ্চাইজিকে (চট্টগ্রাম) শেষ মুহূর্তে বোর্ডকে টেকওভার করতে হওয়ায় ব্যয়ের বোঝা বেড়েছে। তিনি অভিযোগ করেন, নিয়ম অনুযায়ী ব্যাংক গ্যারান্টি নেওয়ার কথা থাকলেও অনেক ফ্র্যাঞ্চাইজিকে কেবল চেক জমার সুযোগ দেওয়া হয়েছে।
বিসিবি আরও জানায়, গত কমিটি কোনো চুক্তি ছাড়াই নোয়াখালী ও সিলেট—এই দুই দলকে সুযোগ দিয়েছিল। এমনকি দুর্নীতি দমন ও ইন্টিগ্রিটি ইউনিট থেকে নেতিবাচক রিপোর্ট থাকা সত্ত্বেও কর্মকর্তাদের চাপে নোয়াখালীকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছিল। একে কেবল ভুল নয় বরং ‘অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে তামিম বলেন, ‘আমি থাকতে জোড়াতালি দিয়ে এ ধরনের বিতর্কিত টুর্নামেন্ট হতে দেব না।’
খেলোয়াড়দের বকেয়া পাওনা নিয়ে তামিম ইকবাল জানান, আগে ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ হলে বোর্ড নিজ তহবিল থেকে পাওনা পরিশোধ করত। এখন থেকে বিসিবি আর কোনো ফ্র্যাঞ্চাইজির দায়ভার নেবে না। প্লেয়ারদের চুক্তির ক্ষেত্রে বোর্ড আইনি গাইডেন্স দেবে এবং অনিয়মকারী ফ্র্যাঞ্চাইজিদের জন্য নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হবে।
তামিম ইকবাল স্পষ্ট করেন, যারা জেনেশুনে নিয়ম ভেঙে অযোগ্যদের ফ্র্যাঞ্চাইজি দিয়েছেন, তাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। তারা বর্তমানে বোর্ডে থাকুন বা না থাকুন, তাদের ভুল সিদ্ধান্তের দায় তাদেরই নিতে হবে।
ভবিষ্যতে বড় করপোরেট হাউসগুলোকে আমন্ত্রণ জানিয়ে স্বচ্ছ ও পেশাদার বিপিএল আয়োজনের আশা ব্যক্ত করেছেন বর্তমান সভাপতি।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬