বিশ্বকাপের তরুণ সেনসেশন–২
স্পোর্টস ডেস্ক

ক্ষুধা মেটােত একাডেমির পাশের খেত থেকে ভুট্টা চুরি করে খেতেন এক কিশোর। তিনি আজ ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় তারকা। মাত্র ৯ দিন পরেই ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে। বিশ্বফুটবলের এই মহাযজ্ঞে আলো ছড়াতে পারেন আইভরি কোস্টের ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে।
২০০৬ সালের ১৪ নভেম্বর আইভরি কোস্টের আবিদজানে জন্ম দিওমান্দের। ফুটবলে তাঁর হাতেখড়ি ‘একাডেমি ইন্টার ফুট সুদ কোমো’-তে। একাডেমির কঠিন দিনগুলো দিওমান্দকে মানসিকভাবে ইস্পাতকঠিন করে তুলেছিল। ভাগ্যের অন্বেষণে পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
সেখানে স্কুল ফুটবলে নিজের প্রতিভা রেখে ট্রায়াল দেন মেজর লিগ সকারের (এমএলএস) দল কলোরাডো র্যাপিডস ও শার্লট এফসিতে। এরপরই ইউরোপের ক্লাবগুলোর রাডারে চলে আসেন এই তরুণ। পরে খেলেন প্রিমিয়ার লিগের বোর্নমাউথ, চেলসি এবং ক্রিস্টাল প্যালেসে।

২০২৪ সালের নভেম্বরে স্প্যানিশ ক্লাব লেগানেসে যোগ দেন দিওমান্দে। লেগানেসের হয়ে দুর্দান্ত পারফর্ম করায় জার্মান ক্লাব আরবি লাইপজিগ তাঁকে দলে ভেড়ায়। লাইপজিগের হয়ে নিজের অভিষেক মৌসুমে ৩৩ ম্যাচে ১২ গোল, ৯ অ্যাসিস্টসহ ২২টি গোলে সরাসরি অবদান তাঁর।
আরবি লাইপজিগের কোচ ওলে ওয়ার্নার দিওমান্দের প্রশংসা করে বলেছেন, অবিশ্বাস্য প্রতিভাবান দিওমান্দে। ওর সহজাত গতির কারণে কোনো ড্রিবলিং বা ট্রিকস ছাড়াই অনায়াসে প্রতিপক্ষকে পেছনে ফেলতে পারে। তবে আমার চোখে সবচেয়ে বড় বিষয় হলো- সে দলের নিবেদিত খেলোয়াড়।
জাতীয় দলে ডাক পেয়েই প্রথম দুই ম্যাচে গোল করে নিজের জাত চিনিয়েছেন দিওমান্দে। আইভরি কোস্টের কোচ ইমার্স ফায়ে তাঁর আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, আমরা ভেবেছিলাম ও হয়ত নার্ভাস হয়ে পড়বে। কিন্তু প্রথম দিন থেকেই এমনভাবে খেলছে যেন বছরের পর বছর ধরে এই দলের অংশ।
জাতীয় দলের অধিনায়ক ফ্রাঙ্ক কেসি তরুণ এই উইঙ্গারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ইয়ান দিওমান্দে একদম টপ-ক্লাস খেলোয়াড়। আমাদের দলে ও, আমাদ দিয়ালো আর ক্রিস্ট ইনাও-এর মতো প্রতিভা আছে। তাই আমরা নিশ্চিন্তে থাকতে পারি! ওরা যখন খেলে, আমি গ্যালারির দর্শকের মতো রোমাঞ্চিত হয়ে পড়ি।
জাতীয় দলের হয়ে সদ্য শেষ হওয়া আফ্রিকান কাপ অব নেশনসেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন এই লেফট-উইঙ্গার। এবারের বিশ্বকাপে ‘গ্রুপ এ’-তে খেলবে আইভরি কোস্ট।
১৫ জুন লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ অভিযান। এরপর ২১ জুন জার্মানি এবং ২৬ জুন কিউরাসাওর মুখোমুখি হবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬