স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ ৫৫ রানের জয় পেয়েছে। ফলে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতল স্বাগতিকরা। মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে সফরকারীরা মাত্র ২১০ রানে গুটিয়ে যায়। মুস্তাফিজ ৪৩ রানে নেন ৫ উইকেট।
টস হেরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে নাজমুল হোসাইন শান্ত ১০৫ ও লিটন কুমার দাসের ৭৬ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জয় পায়। তবে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। সিরিজ নির্ধারণী ম্যাচে ৮ রানে হেনরি নিকোলসকে ফেরান পেসার মুস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়ং ও নিক কেলি সতর্কভাবে প্রথম পাওয়ার প্লে পার করেন।
দলীয় ৫৪ রানে নিউজিল্যান্ড হারায় তৃতীয় উইকেট। নাহিদ রানার বলে ইয়ং উইকেটের পেছনে ক্যাচ দেন। এরপর দলীয় ৬১ রানে টম ল্যাথামকে ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচের মতো একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার নিক কেলি। দলীয় ১০৮ রানের তাঁকে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। তাঁর বলে কাভারে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৯ রান করেন নিক।
নিউজিল্যান্ডের দলীয় ১৩৭ রানের সময় আবার আঘাত হানেন নাহিদ রানা। তাঁর ১৪৯ কিলোমিটার গতির ইয়র্কারে বোল্ড হন ক্লার্কসন। এরপর দ্রুত মুস্তাফিজের বলে সাজঘরে ফেরেন ন্যাথান স্মিথ ও লেনেক্স। উইল ও’রুরকিকে বোল্ড করে নিজের ফাইফার পূরণ করেন তিনি।
প্রথম ম্যাচে প্রাকটিস সেশনে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। তৃতীয় ম্যাচে ফিরেই তিনি সফরকারীদের ব্যাটিং স্তম্ভ ভেঙে দেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন নাহিদ রানা ও শরিফুল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২৬৫/৮; শান্ত ১০৫, লিটন ৭৬। ও’রুরকি ৩২/৩, লেনক্স ৫০/২।
নিউজিল্যান্ড ২১০/১০; নিক কেলি ৫৯। মুস্তাফিজ ৪৩/৫, নাহিদ রানা ৩৭/২।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬