স্ট্রিম প্রতিবেদক

অনেক জল্পনা শেষে নেইমার জুনিয়রকে নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপে চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশ সময় সোমবার রাতে বিশ্বকাপ স্কোয়াডে যখন নেইমারের নাম ঘোষণা করা হয়, তখন অনেকেই হাঁফ ছেড়ে বাঁচেন। কারণ, ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এ তারকা ইঞ্জুরি ও পারফরমেন্সের জন্য আদৌ ডাক পাবেন কিনা তা নিয়েই সংশয় ছিল।
ষষ্ঠ বিশ্বকাপের মিশনে এবার অভিজ্ঞ ও তরুণদের মিশেলে এবার দল সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। রয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়র ও ফরাসি ক্লাব লিওঁর তরুণ তুর্কি অ্যান্ড্রিকের মতো তারকারা।
এ ছাড়া গোলবারের নিচে থাকবেন দুই অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার ও এদেরসন। রক্ষণভাগে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েলের পাশাপাশি ডাক পেয়েছেন ব্রেমার ও দানিলোর মতো অভিজ্ঞরা। বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন লিও পেরেইরা ও ওয়েসলির মতো ডিফেন্ডাররা। মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে থাকছেন ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতা।
আক্রমণভাগকে বরাবরের মতোই সবচেয়ে শক্তিশালী রূপ দেওয়া হয়েছে। ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের অভিজ্ঞতার পাশাপাশি আক্রমণভাগে ধার বাড়াবেন ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া ও মাথেউস কুনহা।
স্কোয়াড ঘোষণা শেষে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি সামির সৌদ বলেন, ‘বিশ্বাস রাখুন, ছয় নম্বর ট্রফি আসছে।’
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এদেরসন মোরায়েস, ওয়েভারতন।
রক্ষণভাগ: মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, রজার ইবানিয়েস, লিও পেরেইরা, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিয়ো, লুকাস পাকেতা।
আক্রমণভাগ: অ্যান্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া, রায়ান।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬