স্ট্রিম প্রতিবেদক

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে পরাজিত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। লঙ্কানদের দেওয়া ২০৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
সোমবার (২০ এপ্রিল) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কান ব্যাটাররা নিয়মিত উইকেট হারাতে থাকেন। দলের পক্ষে দুই অভিজ্ঞ ব্যাটার হানসিমা করুণারত্নে (৫৪) এবং ইমেশা দুলানি (৫২) অর্ধশতক করলেও ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানেই থামে লঙ্কানদের ইনিংস। ৯ ওভারে ৩৬ রানে ৩টি উইকেট নেন ঋতু মণি এবং নাহিদা আক্তার ৩৮ রানে নেন ২ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হাল ধরেন ওপেনার শারমিন আক্তার। ১৩ চারে ৮৬ রানের ইনিংস খেলে তিনি ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। এ ছাড়া সোবহানা মোস্তারি করেন ৪১ রান। রিটায়ার্ড হার্ট হয়ে সোবহানা মাঠ ছাড়লেও অধিনায়ক নিগার সুলতানা (১৩) এবং শেষ দিকে স্বর্ণা আক্তারের ৪৮ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। যদিও ম্যাচের ৪৪.৩ থেকে ৪৬.১ ওভারের মধ্যে বাংলাদেশ দ্রুত ৪টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল, তবে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী দল: ২০৫/৯ (৫০ ওভার); করুণারত্নে ৫৪, দুলানি ৫২; ঋতু মণি ৩/৩৬, নাহিদা ২/৩৮।
বাংলাদেশ নারী দল: ২০৬/৭ (৪৮.৩ ওভার); শারমিন আক্তার ৮৬, সোবহানা ৪১, স্বর্ণা ৩৫; ভিনানগে ৩/৪৩, মাদারা ২/৩৭।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬