স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৯ গোলের এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর লড়াই দেখল ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টায় পার্ক দে প্রিন্সেসে এই মহাকাব্যিক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন খভিচা কভারাতসখেলিয়া ও উসমানে দেম্বেলে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। ১৭ মিনিটে মাইকেল অলিসেকে ডি বক্সে ফাউল করা হলে সেখান থেকে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেন।
যদিও ম্যাচে ২১ মিনিটে সমতায় ফিরতে পারতো পিএসজি, গোল কিপারকে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হন ফরাসি উইঙ্গার উসমানে দেম্বেলে।
তবে ম্যাচের নিজের একক প্রচেষ্টায় মাঠের ডান পাশ থেকে ২৪ মিনিটেই দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান কভারাতসখেলিয়া। এর মাঝে পিএসজির খেলোয়াড় ডুও এবং বায়ার্নের অলিসের শট লক্ষ্যভ্রষ্ট হলে স্কোর্ডবোর্ডে কোনো পরিবর্তন আসেনি।
ম্যাচের ৩৩ মিনিটে ডেম্বেলের নেওয়া কর্নার কিক থেকে জোয়াও নেভেসের এক দুর্দান্ত হেডে ম্যাচের লিড নেয় পিএসজি। ৪১ মিনিটে একক নৈপুণ্যুতায় বায়ার্নকে সমতায় ফেরান মাইকেল অলিস।
তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৫ মিনিট) পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন উসমানে দেম্বেলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজি দ্রুত গতির ফুটবল খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কভারাতসখেলিয়াকে ফাউল করা হলে পেনাল্টির আবেদন করা হয়, যদিও তা ভিএআর সিদ্ধান্তে নাকচ হয়ে যায়। ৫৬ মিনিটে-ই সেই কভারাতসখেলিয়া নিজের দ্বিতীয় গোল করেন এবং এর মাত্র ২ মিনিটের মাথায় ৫৮ মিনিটে দেম্বেলে লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২।
৩ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বায়ার্ন। ৬৫ মিনিটে উপামেকানোর হেড এবং ৬৮ মিনিটে লুইস ডিয়াজ বলের কন্ট্রোল নিয়ে ডিফেন্ডার ও গোল কিপারকে বিট করে দুর্দান্ত গোলে ব্যবধান ৫-৪ এ নামিয়ে আনে জার্মান জায়ান্টরা। ম্যাচের শেষ দিকে বায়ার্ন সমতা ফেরার একাধিক সুযোগ পেলেও পিএসজির রক্ষণভাগ তা রুখে দেয়।
আগামী বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সময় রাত ১টায় বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির জন্য মিউনিখের মাঠে নিজেদের সেরাটা দিয়ে টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে ওঠার হাতছানি।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬