স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
ম্যাচের শেষ কাটঅফ টাইম ছিল বিকাল ৪টা ১৬ মিনিট, এই সময়ে ম্যাচটি হলে দুই দল ৫ ওভার খেলার সুযোগ পেত।
ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের এলাকায় টানা বৃষ্টিপাত হতে থাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মাঠ খেলার অনুপযুক্ত বিবেচনা করে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। যার ফলে টস করার মতো পরিস্থিতিও তৈরি হয়নি।
ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্যালারিতে আসা দর্শকদের জন্য বিসিবি রিফান্ড ঘোষণা দিয়েছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা প্রচলিত নীতিমালা অনুযায়ী টিকেটের টাকা ফেরত পাবেন।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রাজধানী মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে শনিবার (২ মে) বেলা ২টায় অনুষ্ঠিত হবে। এই ম্যাচ জিতলে বাংলাদেশ দল ২০২১ সালের পর আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয় লাভ করতে পারবে।
বিসিবি, বাংলাদেশ

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬