স্পোর্টস ডেস্ক

লন্ডন স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও পোক্ত করল আর্সেনাল। রবিবার (১০ মে) রাতে ম্যাচের শেষ মুহূর্তে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোল এবং ইনজুরি টাইমে ভিএআরের বিতর্কিত এক সিদ্ধান্তের ফলে ওয়েস্ট হ্যামের গোল বাতিল হয়। যার ফলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল।
এই জয়ের পর ৩৬ ম্যাচ শেষে গানারদের সংগ্রহ ৮৫ পয়েন্ট। এক ম্যাচ কম অর্থ্যাৎ ৩৫ ম্যাচ খেলেই ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল তারা।
লিগের বাকি মাত্র দুই ম্যাচ, তাই এই জয় আর্সেনালকে শিরোপা উঁচিয়ে ধরার খুব কাছে নিয়ে গেছে। অন্যদিকে, এই হারে ১৮ নম্বরে থেকে রেলিগেশন বা অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের পয়েন্ট ৩৬, অন্যদিকে ১৭ নম্বরে থাকা টটেনহামের পয়েন্ট এক ম্যাচ কম খেলেই ৩৭।
ম্যাচের শুরু থেকেই গানাররা দাপট দেখালেও ওয়েস্ট হ্যামের গোলরক্ষক ম্যাডস হারমানসেনকে ভেদ করতে পারেননি। একই ভাবে ওয়েস্টহাম আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে ফাঁকি দিয়ে গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধে বুকায়ো সাকা ও লিয়ান্দ্রো ট্রোসার্ডের একাধিক নিশ্চিত সুযোগ নসাৎ করে দেন তিনি।
পুরো ম্যাচ গোলশূন্য থাকার পর ডেডলক ভাঙেন ট্রোসার্ড। ৮৩ মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের দারুণ এক পাসে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের আসল নাটকটা বোধহয় জমা ছিল ইনজুরি টাইমে। ৯০+৫ মিনিটে ওয়েস্ট হ্যামের ক্যালাম উইলসন গোল করে পুরো লন্ডন স্টেডিয়ামকে উল্লাসে ভাসান। কিন্তু গোলটি ভিএআর রিভিউতে পাঠানো হয়।
পাঁচ মিনিটের যাচাই-বাছাই শেষে রেফারি ক্রিস কাভানাঘ সিদ্ধান্ত দেন যে, বল জালে জড়ানোর আগে ওয়েস্ট হ্যামের পাবলো ফিলিপ আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়াকে বাধা দিয়েছিলেন। গোলটি বাতিল হলে ক্ষোভে ফেটে পড়ে হ্যামার্স সমর্থকরা। ম্যাচ শেষে প্রতিবাদ করায় ওয়েস্ট হ্যামের গোলকিপিং কোচ রুই বারবোসাকে লাল কার্ডও দেখানো হয়।
এই জয়ের ফলে সিটির ওপর চাপ বজায় রাখল আর্সেনাল। ওয়েস্ট হ্যাম বর্তমানে টেবিলের ১৮তম স্থানে রয়েছে। অবনমন এড়াতে হলে তাদের এখন তাকিয়ে থাকতে হবে টটেনহ্যাম ও লিডস ইউনাইটেডের ম্যাচের ফলাফলের দিকে।
গোল: আর্সেনাল ১:০ ওয়েস্ট হ্যাম
বল দখল: আর্সেনাল ৬৪: ৩৬ ওয়েস্ট হ্যাম
শট: আর্সেনাল ১৩(২):১১(৪) ওয়েস্ট হ্যাম
হলুদ কার্ড: আর্সেনাল ৪:৩ ওয়েস্ট হ্যাম

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬