স্ট্রিম প্রতিবেদক

স্প্যানিশ লা লিগার শিরোপা এখন বার্সেলোনার জন্য সময়ের ব্যাপার মাত্র। ৩৬ বারের লিগজয়ী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থেকে সোমবার (১১ মে) রাত ১টায় ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় নামছে কাতালানরা।
৩৪ ম্যাচ শেষে ধরাছোঁয়ার বাইরে থাকা বার্সেলোনার এই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে ইতিহাসের ২৮তম এবং টানা দ্বিতীয় লিগ শিরোপা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বার্সা শিবিরে বইছে শোকের ছায়া।
ম্যাচের ৬-৭ ঘণ্টা আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক তাঁর বাবাকে হারিয়েছেন। এমন সময়ে ডাগআউটে কোচের থাকা নিয়ে অনিশ্চয়তা হলেও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, দলের প্রয়োজনে ডাগআউটে থাকছেন এই জার্মান কোচ।
ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই দ্বৈরথে দুই দলের পরিসংখ্যানও বেশ রোমাঞ্চকর। মুখোমুখি লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত জিতেছে ১০৬ ম্যাচে, বিপরীতে বার্সেলোনার জয় ১০৫। রাতের ম্যাচে জয় পেলে পরিসংখ্যানের সমতায় ফেরার সুযোগ রয়েছে কাতালানদের সামনে।
মাঠের লড়াইয়ে নামার আগে চোটের ধাক্কা খেয়েছে দুই শিবিরই। বার্সেলোনার প্রধান দুশ্চিন্তা তরুণ বিস্ময় লামিন ইয়ামাল, ইনজুরির কারণে যাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান তারকা এদের মিলিতাও ও রদ্রিগো ইনজুরির কারণে শুধু এই ম্যাচ নয়, ছিটকে গেছেন আসন্ন বিশ্বকাপ থেকেও। এছাড়া তুর্কি তারকা আর্দা গুলারের ইনজুরিও মাদ্রিদকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্সে ভক্তরা একেবারেই খুশি নন। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর স্প্যানিশ লিগেও শিরোপা কার্যত হাতছাড়া হয়ে গেছে তাদের।
ট্রফিশূন্য মৌসুম কাটানোর শঙ্কার পাশাপাশি দলে অভ্যন্তরীণ কোন্দলও মাথাচাড়া দিয়ে উঠেছে। অরেলিয়েন চুয়ামেনি ও ফেদে ভালভার্দের মধ্যকার বিরোধের খেসারত হিসেবে এই দুই তারকাকেও হাইভোল্টেজ ম্যাচে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৬ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১০ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬