স্ট্রিম প্রতিবেদক

এশিয়ান গেমস বাছাইপর্বে চাইনিজ তাইপের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে বাংলাদেশ নারী হকি দল।
আজ বুধবার (২৯ এপ্রিল) ইন্দোনেশিয়ার জিকেবি হকি ফিল্ডে টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারের শুরুটা বাংলাদেশের পক্ষে ছিল। অর্পিতা পালের পেনাল্টি কর্নার থেকে খেলার অষ্টম মিনিটে লিড পায় বাংলাদেশ। তবে এই এক গোলের লিড পাওয়ার পর দৃশ্যপট বদলে যায় এবং খেলার নিয়ন্ত্রণ চাইনিজ তাইপের দখলে চলে যায়।
দ্বিতীয় কোয়ার্টারে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চাইনিজ তাইপে। ম্যাচের ১৭ মিনিটে ওয়াংয়ের ফিল্ড গোলে সমতায় ফেরে তারা। যদিও একই কোয়ার্টারে দুই দলের কেউ আর বিপক্ষ দলের দুর্গ ভাঙতে পারেনি।
ম্যাচের তৃতীয় কোয়ার্টার চাইনিজ তাইপে নিজেদের করে নিলে লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশের নারীরা। ৩২ মিনিটে মোও হুসুয়ানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে। এরপর ফিল্ড গোলের মাধ্যমে হুয়াং ব্যবধান ৩-১ করলে ম্যাচটি বাংলাদেশের নাগালের বাইরে চলে যায়। বাংলাদেশ দল চেষ্টা করেও গোল পরিশোধ করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের পরাজয় বরণ করে নেয় জাহিদের শিষ্যরা।
এর আগে নিজেদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে জায়গা করে নেয় বাংলাদেশের নারীরা। এই যাত্রায় তারা উজবেকিস্তান, সিঙ্গাপুর ও হংকং চায়নাকে হারিয়েছিল। ফাইনালের প্রতিপক্ষ চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-৫ গোলের সমতায় ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ও পুরুষ—উভয় হকি দলই দেশের প্রতিনিধিত্ব করবে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬