স্ট্রিম প্রতিবেদক

সিলেট টেস্টে প্রথম দিনেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সংগ্রহও ছিল মামুলি ২৭৮ রান। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সেই সংগ্রহেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের দিন বিনা উইকেটে ২১ রান তোলা পাকিস্তান ২৩ রান তুলতেই দুই ওপেনারকে হারায়। এরপর মেহেদী হাসান মিরাজ দুই উইকেট নিলে প্রথম সেশনেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান।
মাঝে পাকিস্তানের ভরসা হয়ে বাবর আজম কিছুটা প্রতিরোধ গড়েন। টেস্ট ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরিও তুলে নেন বাবর। ৬৩ বলে আট চারে ফিফটি পূর্ণ করেন সাবেক পাক অধিনায়ক। সালমান আলী আঘাকে পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৬৩ রানের জুটিও গড়েন।
তবে বাবরকে ৬৮ রানে ফিরিয়ে বাংলাদেশ ব্রেক-থ্রু এনে দেন নাহিদ রানা। মিডল স্ট্যাম্পের ফুল লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিড অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন বাবর। এরপর ম্যাচে ফের চালকের আসনে চলে আসে বাংলাদেশ।
বাবরের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি সালমান আলী আঘাও (২১)। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন তিনি। এরপর পাকিস্তানি ব্যাটিং লাইনআপের লেজ ছাঁটতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। এর মধ্যে মোহাম্মদ রিজওয়ান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ১৩ রানে তাইজুলের শিকার হন। অপরপ্রান্তে থাকা হাসান (১৮) লং সুইপ খেলতে গিয়ে তাইজুলের বলে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন।
এই পর্যায়ে মনে হচ্ছিল ২০০ রানের আগেই অলআউট হয়ে যাবে পাকিস্তান। তবে পাকিস্তানের বোলার খুররম শেহজাদ তাইজুলকে একটি চার ও ছক্কা মেরে চাপ সরানোর চেষ্টা করেন। অন্য প্রান্তে সাজিদ খানও কাউন্টার অ্যাটাক করে দলের রান দুই শ পার করান। ৮ উইকেটে ২০৬ রান তুলে চা বিরতিতে যায় পাকিস্তান।
এরপর তৃতীয় সেশনের প্রথম ওভারেই আঘাত হানেন গতি তারকা নাহিদ রানা। প্রথম বলেই সাজঘরে ফেরান ১০ রান করা শেহজাদকে। এটি ছিল রানার দ্বিতীয় উইকেট।
শেষ উইকেটে পাকিস্তানের সাজিদ খান লিডের ব্যবধান কমাতে বাংলাদেশের ওপর চড়াও হন। ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি থাকা সাজিদ তাইজুলকে তিন বলে তিনটি ছক্কা হাঁকান। তবে তাঁর এই ক্যামিও ইনিংস বেশি দীর্ঘ হতে দেননি নাহিদ রানা। ২৮ বলে ৩৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে তামিমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাজিদ। ২৩২ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। বাংলাদেশের পক্ষে তাইজুল ও নাহিদ ৩টি করে এবং মিরাজ ও তাসকিন ২টি করে উইকেট নেন।
বাংলাদেশ (১ম ইনিংস): ২৭৮/১০ (লিটন ১২৬, শান্ত ২৯; শেহজাদ ৪/৮১, আব্বাস ৩/৪৫)
পাকিস্তান (১ম ইনিংস): ২৩২/১০ (বাবর ৬৮, সাজিদ ৩৮, শান মাসুদ ২১, সালমান ২১; তাইজুল ৩/৬৭, নাহিদ ৩/৬০, মিরাজ ২/২১, তাসকিন ২/৩৭)

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬