স্ট্রিম প্রতিবেদক

মে মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২০২৭) অংশ হিসেবে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে প্রায় ৪০ গড়ে ১ হাজার ৭৯২ রান করার পুরস্কার পেলেন তিনি। জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, তানজিদের টেকনিক ও সহজাত প্রতিভা টেস্ট ফরম্যাটের জন্য উপযোগী।
অন্যদিকে, দীর্ঘদিনের ধারাবাহিকতার ফল হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার অমিত হাসান। ২০১৯ সালে অভিষেকের পর ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ব্যাটিং গড় প্রায় ৪৯।
দীর্ঘদিন পর পেস আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া প্রায় এক বছর পর দলে জায়গা করে নিয়েছেন অফ-স্পিনার নাঈম হাসান।
২০২৫-২৭ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে একটি ড্র ও একটিতে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬