স্পোর্টস ডেস্ক

গত দুই বিশ্বকাপে সবচেয়ে বড় রোমাঞ্চ উপহার দেওয়া দেশ ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে রানার্স-আপ, ২২ বিশ্বকাপে রূপালী ব্রোঞ্জ জয়ীরা আবার মাঠে নামবে শিরোপার লক্ষ্যে। এবার সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলবে ক্রোয়েশিয়া। দলটির সাফল্যের কান্ডারি এবং অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ এটি।
২০২৬ ফিফা বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বে আট ম্যাচ খেলে সাত জয় ও এক ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ক্রোয়েশিয়া। বাছাইপর্বে মাঝমাঠ ও রক্ষণভাগ-ই দলটিকে কোয়ালিফাই করতে সাহায্য করে।
১৯৯১ সালে যুগোস্লাভিয়ার থেকে স্বাধীন হওয়া দেশটি ১৯৯৮ সালে নিজেদের অভিষেক বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে। ২০১৮ সালের বিশ্বকাপে রানার্স-আপ হওয়া তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাফল্য। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলা দেশটির ঝুলিতে আছে ১৩ জয়, আট ড্রয়ের বিপরীতে ৯ পরাজয়। সর্বশেষ অফিশিয়াল ফিফা র্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ১১তম।
দলটির প্রধান কোচ হিসেবে আছেন জাৎকো দালিচ। ২০১৭ সাল থেকে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে ক্রোয়েশিয়া ইতিহাসের বড় সাফল্যগুলো পায়। এবার বিশ্বকাপে গ্রুপ ‘এল’-এ লড়বে ক্রোয়েশিয়া ।
১৮ জুন, ২০২৬: বনাম ইংল্যান্ড
২৪ জুন, ২০২৬: বনাম পানামা
২৮ জুন, ২০২৬: বনাম ঘানা
লুকা মদ্রিচ দেশের হয়ে ১৯৬ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। বর্তমানে ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে দুই গোল ও তিন অ্যাসিস্ট তাঁর।
আন্দ্রেজ ক্রামারিচ এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ছয় গোল করেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৩৬ গোল করেছেন। বর্তমানে বুন্দেসলিগার দল হফেনহাইমের হয়ে ২৫-২৬ মৌসুমে ৩৪ ম্যাচে ১৪ গোল ও ছয় এসিস্ট তাঁর।
ম্যানচেস্টার সিটির রক্ষণভাগ সামলান জোশকো গভার্দিওল। জাতীয় দলের হয়ে এই ডিফেন্ডারের আছে চার গোল।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড থাকার কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইটি হবে সমানে সমান।

দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
২৩ জুলাই ২০২৬