স্ট্রিম প্রতিবেদক

সিলেট টেস্টে ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দিন শেষে ১৫৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। মাহমুদুল হাসান জয়ের ফিফটিতে ৩ উইকেটে সংগ্রহ ১১০ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে খুররম শাহজাদের বলে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম (৪)। তবে দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক ৭৬ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন।
ওয়ানডে মেজাজে ১০ চারে ৬৪ বলে ৫২ রান করে আউট হন জয়। পরে মুমিনুল-শান্তর ধৈর্যশীল ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দিনের শেষ বলে ৩০ রান করে আউট হন মুমিনুল। শান্ত অপরাজিত আছেন ১৩ রানে।
প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ ২৭৮ রান করে। জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হয়।
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮/১০ (৭৭ ওভার; লিটন ১২৬, তানজিদ ২৬; খুররম ৪/৮১, আব্বাস ৩/৪৫)
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২/১০ (৫৭.৪ওভার; বাবর ৬৮, সাজিদ ৩৮; নাহিদ ৩/৬০, তাইজুল ৩/৬৭)
বাংলাদেশ ২য় ইনিংস: ১১০/৩ (২৬ ওভার; মাহমুদুল হাসান জয় ৫২, নাজমুল হোসেন শান্ত ১৩*, মুমিনুল হক ৩০; মোহাম্মদ আব্বাস ১ উইকেট, খুররম শাহজাদ ২/১৯)

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬