স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে ১০২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে কিউইদের এখন প্রয়োজন ১৫ ওভারে ১০৩ রান।
শনিবার (২ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিক ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার সাইফ হাসান (১৬)। এরপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসায় কন্ডিশনের সুবিধা কাজে লাগান কিউই পেসাররা। পঞ্চম ওভারে তানজিদ হাসান তামিম বোল্ড হওয়ার পর গোল্ডেন ডাক মেরে ফেরেন পারভেজ হোসেন ইমন।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ যখন প্রাথমিক ধাক্কা সামলানোর চেষ্টা করছিল, তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ম্যাচের ওভার ২০ থেকে ১৫ করে ম্যাচ আবার শুরু হয়।
বিরতির পরপরই অধিনায়ক লিটন দাস ১৭ বলে ২৫ রান করে বিদায় নেন। গত ম্যাচের নায়ক তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৩৩ রান করলেও অন্য ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন।
নিউজিল্যান্ডের হয়ে লেগ স্পিনার ইশ সোধি শামীম পাটোয়ারীকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন। অন্যদিকে, জস ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করে বাংলাদেশের মিডল অর্ডার ধসিয়ে দেন।
ইনিংসের ১৫তম ওভারের শেষ দুই বলে বেন সিয়ার্স শরিফুল ইসলাম ও রিপন মণ্ডলকে বোল্ড করলে ১৪.২ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশকে জিততে হলে এই অল্প পুঁজিতে নিউজিল্যান্ডকে আটকাতে হবে।
বাংলাদেশ: ১০২/১০ (১৪.২ ওভার); হৃদয় ৩৩, লিটন ২৫। ক্লার্কসন ৩/৯, বেন সিয়ার্স ২/১২।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬