স্পোর্টস ডেস্ক

ম্যাচ ঘড়ির কাঁটা তখন ছুঁয়েছে ৮২ মিনিট, ডাগআউটে চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ার প্রহর গুনছিলেন। কিন্তু আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে গত বৃহস্পতিবার লেখা ছিল এক অবিশ্বাস্য চিত্রনাট্য।
ঠিক তখনই রেফারি বাজালেন পেনাল্টির বাঁশি। স্পট-কিকে তেবোহো মোকোয়েনার ঠান্ডা মাথার ফিনিশিংয়ের কারণে গ্রুপ ‘এ’-এর রোমাঞ্চকর ম্যাচটি শেষ হলো ১-১ গোলের নাটকীয় ড্রয়ে।
প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে ব্যাকফুটে থাকা চেক প্রজাতন্ত্র গতকাল বৃহস্পতিবার মাঠে নেমেছিল ‘ডু অর ডাই’ মানসিকতা নিয়ে। ম্যাচের বয়স যখন মাত্র ৬ মিনিট, উইঙ্গার আলেকসান্দর সইকার পাস থেকে দক্ষিণ আফ্রিকার ডিফেন্সলাইনকে পুরোপুরি বোকা বানিয়ে এক দুর্দান্ত শটে বল জালে জড়ান চেক মিডফিল্ডার মিখাল সাদিলেক। এটি ছিল ২০২৬ বিশ্বকাপের অন্যতম দ্রুততম ও দৃষ্টিনন্দন গোল।
মাঝমাঠের দখল নিতে গিয়ে প্রথমার্ধেই হলুদ কার্ডের জোড়া ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৩২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন মোকোয়েনা, আর ৩৯ মিনিটে চেকদের বিপজ্জনক কাউন্টার অ্যাটাক থামাতে গিয়ে রেফারি উইলটন সাম্পাইওর বুকপকেট থেকে কার্ড বের করে দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার থালেন্দে মবাথার নাম তোলেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে লিড নিয়ে মাঠ ছাড়ে চেক প্রজাতন্ত্র।
১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে কামব্যাকের গল্প লিখতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। গতি বাড়াতে মাঠে নামানো হয় তরুণ ফরোয়ার্ড রেলেবোহিল মোফোকেনগকে। ৭৫ মিনিটে আফ্রিকার আক্রমণ রুখে দিয়ে হলুদ কার্ডের খাতায় নাম লেখান চেক ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি।
এর পরই আসে ম্যাচের সেই পেনাল্টি নাটক, যা প্রথমার্ধে হলুদ কার্ড দেখা মোকোয়েনাকে হয়তো নায়কের খাতায় নাম লেখানোর অপেক্ষায় রেখেছিল। চেক গোলরক্ষক মাতেই কোভারকে সম্পূর্ণ ভুল দিকে পাঠিয়ে নিখুঁত শটে তিনি যখন বল জালে জড়ালেন, উল্লাসে ফেটে পড়ে পুরো দক্ষিণ আফ্রিকা শিবির।
শেষ বাঁশি বাজার পর দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ১ পয়েন্ট। দুটি ম্যাচে চেক প্রজাতন্ত্র জয়ের বন্দরে থাকার পর নিজেদের ভুলে পয়েন্ট হারিয়ে বসে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬