স্পোর্টস ডেস্ক

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ১ রানে হারিয়ে এই ইতিহাস গড়ল আইরিশরা।
রোববার (২৮ জুন) বেলফাস্টে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেকটর। এছাড়া বেঞ্জামিন ক্যালিৎজ করেন ৩৭ এবং জর্জ ডকরেল করেন ১৯ রান। ভারতের পক্ষে অভিষিক্ত প্রিন্স যাদব ২২ রানে নেন ৩ উইকেট।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। আইরিশ পেসার জয় মুন্ড্রা ভারতের শীর্ষ তিন ব্যাটার—সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আউট করে ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন।
তবে মিডল অর্ডারে তিলক বর্মা ভারতকে খেলায় টিকিয়ে রেখেছিলেন। তার বিদায়ের পর ভারতের জয় আরও কঠিন হয়ে পড়ে। জয়ের জন্য শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। শেষ বলে ছক্কা হলেও ভারতকে থামতে হয় ১৫৩ রানে। ফলে ১ রানের নাটকীয় জয় পায় আইরিশরা।আয়ারল্যান্ডের পক্ষে জয় মুন্ড্রা ৩২ রানে ৩ এবং ম্যাট হোলার্ড ২৬ রানে ৩ উইকেট নেন।
গত ২৬ জুন (শুক্রবার) বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬