স্পোর্টস ডেস্ক

অ্যান্টিগা টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২১৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেই পঞ্চম ক্যারিবীয় হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পেসার কেমার রোচ।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে অসিথা ফার্নান্দোকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে নিজের ৩০০তম উইকেট নেন তিনি। ১৬১ ইনিংসে এই কীর্তি গড়লেন রোচ।
ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে কেমার রোচের আগে মাত্র চারজন বোলারের নামের পাশে এই অনন্য কীর্তি রয়েছে। সর্বোচ্চ ৫১৯ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। দ্বিতীয় স্থানে থাকা কার্টলি অ্যামব্রোসের ঝুলিতে রয়েছে ৪০৫ উইকেট। ৩৭৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ম্যালকম মার্শাল। একমাত্র স্পিনার হিসেবে এই তালিকায় রয়েছেন ল্যান্স গিবস।
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কেমার রোচের। অভিষেক সিরিজেই ১৩ উইকেট নিয়েই সবার নজর কেড়েছিলেন তিনি।
ছোটখাটো গড়ন সত্ত্বেও নিখুঁত লাইন-লেন্থ, গতি ও সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে রাখতে সিদ্ধহস্ত এই পেসার। একের পর এক চোট ক্যারিয়ারকে বারবার বাধাগ্রস্ত করলেও প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছেন রোচ।
৩০০ টেস্ট উইকেটের গৌরব অর্জনের পর কেমার রোচকে বিশেষ জার্সি উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। রোচ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি একটি দীর্ঘ পথচলা। দল এবং অধিনায়ক রোস্টন চেজকে অভিনন্দন। সবসময় পাশে থাকা সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা।’
রোচকে অভিনন্দন জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, ‘কোর্টনি ওয়ালশ বা কার্টলি অ্যামব্রোসের মতো গ্রেটদের পাশে দাঁড়ানো রোচের অসাধারণ ক্যারিয়ার ও একাগ্রতার উদাহরণ। তিনি এক যুগেরও বেশি সময় ধরে দলের বোলিং আক্রমণের মূল কাণ্ডারি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।’

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬