বিশ্বকাপের তরুণ সেনসেশন–৫
স্পোর্টস ডেস্ক

দুই মৌসুম আগে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। এরপর থেকেই প্যারিসের ফুটবলপ্রেমীরা নতুন রাজপুত্রের খোঁজে হন্যে। এমন সময় পার্ক দেস প্রিন্সেসের সবুজ গালিচায় আগমন ঘটে ১৮ বছরের তরুণ দেজিরে দুয়ের।
তাঁর ড্রিবলিংয়ের গতি ও নিখুঁত পাসিং মনে করিয়ে দেয় ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের কথা। পিএসজি থেকে ‘লে ব্লুজ’ শিবির—সবখানেই এখন তুরুপের তাস তরুণ তুর্কি দুয়ে।
২০০৫ সালের ৩ জুন ফ্রান্সের অ্যানজিয়াসে জন্ম নেন দেজিরে দুয়ে। ফ্রান্সের রেনেস অ্যাকাডেমিতে পাঁচ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি। ২০২২ সালে ১৭ বছর বয়সে রেনেসের মূল দলে সুযোগ পান। ফরাসি লিগে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। তিনি রেনেসের হয়ে দুই মৌসুমে খেলেছেন ৭৬ ম্যাচ। এরপর প্রায় ৫০ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে ফরাসি জায়ান্ট পিএসজি তাঁকে দলে টানে।
সদ্য সমাপ্ত লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাঁ উইং দিয়ে অবিশ্বাস্য গতিতে ঢুকে পড়ে সবাইকে মুগ্ধ করেছেন। প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরানোর ক্ষমতা দুয়েকে দিয়েছে ইউরোপের সেরা উদীয়মান তারকার খেতাব। মাঠে মূলত লেফট উইঙ্গার হিসেবে খেলেন তিনি। তবে সেন্ট্রাল মিডফিল্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও সমান কার্যকর দুয়ে।
২০২৪ প্যারিস অলিম্পিকে ফ্রান্সের অনূর্ধ্ব-২৩ দলের রৌপ্যপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুয়ে।

সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি বলেন, দুয়ের মাঝে সহজাত ড্রিবলিং ক্ষমতা রয়েছে, যা ডিফেন্ডারদের চাপে ফেলে।
ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমের মতে, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ও। শক্তি ও কৌশলগত পরিপক্বতা এই বয়সের খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্য। চাপের মুখেও ঠান্ডা মাথার সিদ্ধান্ত দলের জন্য বাড়তি পাওয়া।
ফ্রান্সের হয়ে যদিও দুয়ের ঝুলিতে রয়েছে মাত্র দুটি গোল। তবে ২০২৫-২৬ মৌসুমে পিএসজির হয়ে করেছেন ১৩ গোল এবং ১১ অ্যাসিস্ট। সব মিলিয়ে তাঁর ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে রয়েছে ৪২ গোল ও ৩৫ অ্যাসিস্ট।
এবারের আসরে ফ্রান্স অন্যতম ফেভারিট। অনেকের মতে সবচেয়ে ফেভারিট। আক্রমণে এমবাপ্পে আর দেম্বেলে, ওলিসের মতো তারকা। মাঝমাঠে ম্যাচ নিয়ন্ত্রণ করবেন কান্তে, চুয়ামেনি, রাবিওরা। রক্ষণে দেয়াল তুলবেন হের্নান্দেজ, কুন্দে ও সালিবা। এত তারকাদের ভিড়ে নিজেকে আলাদা করতে পারবেন কি দুয়ে? উত্তর মিলবে আর কয়েকদিন পরেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। প্রথম টেস্টে অনিশ্চিত লিটন দাস ফিরতে পারেন শেষ টেস্টে। শনিবার (২৫ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠে পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ছয়টি বিশ্বকাপ। উয়েফার লিগের ম্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ার।
২৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল শেষে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ে একটি প্রশ্ন জেগেছিল, তবে কি মহাকাব্যের শেষ পাতাটি পড়া হয়ে গেল? স্পেনের বিপক্ষে ১-০ গোলের হৃদয়ভাঙা হারের পর সবাই যখন ধরে নিয়েছিলেন, নীল-সাদা জার্সিতে বোধহয় শেষবারের মতো লিওনেল মেসি মাঠে নেমেছেন, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন তাঁর ভক্তরা।
২৪ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২৩ জুলাই ২০২৬