স্ট্রিম প্রতিবেদক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার ২৮ মে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
খেলা শুরুর বাঁশি বাজার ঠিক ১২ সেকেন্ডে প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকী মালদ্বীপের রক্ষণভাগকে স্তব্ধ করে দেন। বাংলাদেশের এই প্রবাসী স্ট্রাইকার প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান। এটি ছিল আনিকার বাংলাদেশের জার্সি গায়ে প্রথম আন্তর্জাতিক গোল। এরপর বাংলাদেশে উইঙ্গার ও স্ট্রাইকার আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না।
৩৪ তম মিনিটে বাংলাদেশ কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় উমেহলা মারমার একক প্রচেষ্টায়। তাঁর ডান পাশ দিয়ে নেওয়া শটটি গোলরক্ষককে বিট করলে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়।
যদিও মালদ্বীপ বেশি সময় নেয়নি ব্যবধান কমাতে। প্রথমার্ধের শেষ দিকে, অর্থাৎ ৪৩তম মিনিটে মালদ্বীপের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের আচমকা এক দূরপাল্লার শট বাংলাদেশের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশের। বাংলাদেশের ডিফেন্ডার আফেঈদার ভুলে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। যার ফলে ম্যাচে ২-২ সমতায় ফিরে যায় মালদ্বীপ।
ম্যাচের ৬৪ তম মিনিটে ঋতুপর্ণার দূরপাল্লার শটটি প্রথমবারে মালদ্বীপের গোল রক্ষক ঠেকাতে ব্যর্থ হন। তিনি ব্যর্থ হলে নিয়ার পোস্ট থেকে ট্যাপ ইনের মাধ্যমে গোল দিয়ে বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে দেয় সুরভী আক্তার। সিনিয়র টিমে এটি ছিল সুরভীর প্রথম গোল। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে কর্নার থেকে কোহাটি ফাঁকা পোস্টে হেড দিয়ে গোল করে বাংলাদেশ দলকে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।
শেষ পর্যন্ত কোন দল জালের দেখা না পেলে, পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল। এই জয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের। ৩১ মে গ্রুপ–সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। সে ম্যাচ ড্র হলে গ্রুপ–সেরা হবে ভারত, বাংলাদেশ রানার্সআপ। আর গ্রুপ রানার্সআপ হলে সেমিতে খেলতে হতে পারে নেপালের সঙ্গে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬