স্ট্রিম প্রতিবেদক

ইনজুরির শঙ্কা ও রিহ্যাব প্রক্রিয়ার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানের। একই সঙ্গে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজগুলোর কথা বিবেচনায় নিয়ে উদীয়মান তারকা নাহিদ রানাকেও পিএসএলে খেলার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন দলের মেডিকেল স্টাফরা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দ্রুত তাঁর স্ক্যান করানো হয়েছে। এখন বিসিবির মেডিকেল টিমের নিবিড় তত্ত্বাবধানে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
মুস্তাফিজের পিএসএলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বিসিবি জানিয়েছে, ইনজুরির কারণে তিনি পিএসএলের বাকি অংশে অংশ নিতে পারছেন না। ইতোমধ্যে তাঁর পূর্বের অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করা হয়েছে। দেশের হয়ে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর কথা মাথায় রেখে তাঁকে নিয়ে বোর্ড কোনো ঝুঁকি নিতে চাইছে না।
এদিকে, তরুণ গতি তারকা নাহিদ রানাকেও পিএসএলে যাওয়ার অনুমতি দিচ্ছে না বিসিবি। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতেই তাঁকে দেশে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, জাতীয় দলের স্বার্থে এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি ফিটনেস নিশ্চিত করতেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬