স্ট্রিম প্রতিবেদক

বিসিবির পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ও ওভারটাইমের টাকা আত্মসাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
সোমবার (৪ মে) বসুন্ধরা স্পোর্টস সিটি কমপ্লেক্সে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনে তামিম জানান, স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন এবং ওভারটাইমের টাকা বিসিবির কিছু কর্মকর্তা ও মধ্যস্বত্বভোগী চক্র হাতিয়ে নিচ্ছে।
তামিম ইকবাল জানান, ফিনল্যান্ড প্রবাসী এক নারী দর্শকের অভিযোগের ভিত্তিতে তিনি সম্প্রতি স্টেডিয়ামের ওয়াশরুম পরিদর্শনে যান। সেখানে দায়িত্বরত এক নারী কর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন, দৈনিক ৬৫০ টাকা বেতন বরাদ্দ থাকলেও তাঁরা পাচ্ছেন মাত্র ৩০০ টাকা। তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৬৫০ টাকা দেওয়া হলেও তৃতীয় ও চতুর্থ পক্ষ হয়ে টাকাটা ভাগ হয়ে যাচ্ছে। এমনকি বিসিবির কিছু লোক এই ঘটনায় জড়িত আছে।’
পর্যবেক্ষণে ওভারটাইমের তালিকায়ও জালিয়াতির কথা উল্লেখ করে তামিম জানান, কিছু কর্মীর ৯০ থেকে ৯২ ঘণ্টা ওভারটাইম দেখানো হচ্ছে যাতে সেই অতিরিক্ত টাকা তুলে ভাগাভাগি করা যায়। অন্যদিকে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের ওভারটাইম কমিয়ে দেওয়া হচ্ছে।
এ ঘটনায় ক্ষুব্ধ তামিম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এক-দুই মাস বেতন না পেলেও সমস্যা নেই, কিন্তু এই মানুষগুলোর এক দিনের বেতন আটকে গেলে পরিবার চলে না। প্রত্যেক কর্মীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সরাসরি সেখানে টাকা যাবে।’
মাঠের সীমাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যা মেনে নিয়েই এবারের ডিপিএল শুরু হয়েছে উল্লেখ করে তামিম বলেন, খেলোয়াড়দের স্বার্থে এবারই প্রথম লিগ স্টেজে রিজার্ভ ডে রাখা হয়েছে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬