স্ট্রিম ডেস্ক

ইরানের বিশ্বকাপ ফুটবল খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে এই ভিসা দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।
এর আগে মেক্সিকোতে ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসান্দিদেহ বৃহস্পতিবার জানিয়েছিলেন, ইরানের জাতীয় দল তখনও মার্কিন ভিসা পাননি।
তবে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, রাতারাতি সেই ভিসাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।
তুরস্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণে অসামান্য কাজের জন্য আঙ্কারায় আমাদের (মার্কিন) দূতাবাসের চমৎকার দলটির জন্য আমি গর্বিত।
তবে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখনও ইরানি দলের কারিগরি (টেকনিক্যাল) ও প্রশাসনিক কিছু সদস্যকে ভিসা দেয়নি।
কোনো সূত্র উল্লেখ না করে ফার্স নিউজ জানায়, ‘জাতীয় দলের কারিগরি ও নির্বাহী কর্মীদের কিছু সদস্যের ভিসা এখনও ইস্যু করা হয়নি এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস এখন পর্যন্ত তা দিতে অস্বীকৃতি জানিয়েছে।’
অবশ্য ইরানের ফুটবল ফেডারেশন এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ ফিফা বিশ্বকাপকে একটি ভূ-রাজনৈতিক বিষয়ে পরিণত করেছে, যেখানে উভয়পক্ষই টুর্নামেন্টটিকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করছে বলে মনে হচ্ছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো আয়োজক দেশ এমন একটি রাষ্ট্রকে স্বাগত জানাতে যাচ্ছে যার সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬