স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে দুই ম্যানেজার, এক মালিক ও এক ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের দায়ে এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৭ মে) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) জানায়, টিম ম্যানেজার মো. লবলুর রহমান এবং ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাজে অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে। তাঁরা প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকার করেছেন এবং নিজেদের ডিজিটাল যোগাযোগের তথ্য ডিলিট করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছেন।
অন্যদিকে, ঘরোয়া লিগের ক্রিকেটার অমিত মজুমদার এবং আরেকজন টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে সরাসরি বেটিং বা বাজি ধরার অভিযোগ উঠেছে। আইসিসির আইন অনুযায়ী, কোনো ক্রিকেটার বা অফিশিয়াল সরাসরি ম্যাচের ওপর বাজি ধরতে পারেন না। বিসিবি জানিয়েছে, অভিযুক্ত চারজনকেই আপাতত ক্রিকেটসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।
অভিযুক্তদের পাশাপাশি সামিনুর রহমান নামের এক ব্যক্তির ওপর বিসিবি আজীবন বহিষ্কারাদেশ জারি করেছে। তদন্তে জানা গেছে, বিপিএলের ৯ম থেকে ১১তম আসর পর্যন্ত সামিনুর রহমান খেলোয়াড় ও এজেন্টদের অনৈতিক প্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

.png)

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা
১ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সাফল্য কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় জয়- সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন নতুন যুগে প্রবেশ করেছে। ক্রিকেটের এই সাফল্যকে আরও টেকসই করতে চান বিসিবি সভাপতি তামিম ইকবাল। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশে ক্রিকেটের শক্ত ভিত্তি গড়তে চান তিনি।
২১ ঘণ্টা আগে
ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক চার বছরের চুক্তিতে বার্সায় যোগ দেবেন। সোমবার (১৭ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই দলবদল চূড়ান্ত হবে। গত সপ্তাহে বার্
১৭ আগস্ট ২০২৬
চলতি ২০২৬-২৭ মৌসুমের পর ফুটবলে হয়তো আর দেখা যাবে না পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোববার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘ভোগ-এ’ প্রকাশিত সাক্ষাৎকারে আগামী মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন সিআর-সেভেন। রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর। আমি দারুণ ঐতিহ্য
১৭ আগস্ট ২০২৬